Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'কোনও ঊর্বশীকে চিনি না', ঋষভের প্রাক্তন 'বান্ধবী'র সঙ্গে নাম জড়ানোকে এক হাত পাক তারকার

'কে ঊর্বশী, কোনও ঊর্বশীকে চিনি না' ঋষভের প্রাক্তন 'বান্ধবী'র সঙ্গে নাম জড়ানোক চেষ্টাকে এক হাত নিলেন পাকিস্তানের উঠতি তারকা

মান না মান মেয় তেরা মেহমান- উর্দুতে এই প্রবাদটি মাঝে মধ্যেই ব্যবহার হয়ে থাকে, যেঁচে যখন কেউ না চাইতেও গুরুত্ব পেতে চায় বা দেখাতে চায় এই ধরনের পরিপ্রেক্ষিতে। এই একই কথা প্রযোজ্য বলিউড অভিনেত্রী এবং ঋষভ পন্থের প্রাক্তন 'বান্ধবী' ঊর্বশী রাউতেলার ক্ষেত্রেও।

ঊর্বশীর রিল:

ঊর্বশীর রিল:

কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছিলেন ঊর্বশী। দুবাইয়ে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হওয়া একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তাঁকে লেন্স বন্দী করে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা। বলি-সুন্দরী কাছে পেয়ে কে-ই লেন্স বন্দী করার সুযোগ ছাড়তে চায়। নিজের সেই ক্লিপিংস এবং তার মাঝে মাঝে নাসিম শাহের হাসি মাখা মুখের ছবি একত্রিত করে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেন ঊর্বশী এবং সেই রিলটি পোস্ট করেন। এই পোস্টটি সামনে আসতেই গসিপপ্রেমী এবং গসিপ করে সময় কাটানো মানুষজন দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দেন। পুরো বিষয়টা না জেনেই, এক জনের সঙ্গে অপর জনের নাম জুড়তে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষজন এখন ভালই শিখে গিয়েছেন। ফলে তিন থেকে তাল হতে বেশি সময় লাগেনি এবং নেটিজেনদের ৌলতে তা অন্ মাত্রাই ধারণ করে।

কে ঊর্বশী, চিনি না কাউকে?

কে ঊর্বশী, চিনি না কাউকে?

এই বিষয় নিয়ে সম্প্রতি নাসিম শাহকে জিজ্ঞাসা করাও হয়। সেই প্রশ্নের জবাবে নাসিম যা বলেছেন তা শুধু ঊর্বশীর পক্ষেই অপমানজনক নয় বরং গসিপ 'কিং অ্যান্ড কুইন' যাঁরা আপনার-আমার পাশে সব সময় ঘুরে বেড়াচ্ছে তাঁদেরকেও মুখ লোকানোর জায়গা মাত্র দেননি। ১১ সেপ্টেম্বর (রবিবার) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। সেই ম্যাচের আগে জিজ্ঞাসা করা হয় নাসিমকে বলি অভিনেত্রী ঊর্বশীর সম্পর্কে। প্রশ্ন শুনেই অবাক হয়ার মতো হাসি ধরা পড়ে নাসিমের মুখে। তিনি বলেন, "আপনার প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে। আমি জানিই না, কে ঊর্বশী, কী করে না করে। আমি জানি না কী হয়েছে না হয়েছে, লোকে এই সব ভিডিও কেন করে। আমার ফোকাস ক্রিকেটেই এবং শুধু ক্রিকেটই খেলতে চাই। এ সব কোনও পরিকল্পনা আমার নেই।"

এশিয়া কাপে দারুণ ছন্দে নাসিম:

এশিয়া কাপে দারুণ ছন্দে নাসিম:

পাকিস্তানের জার্সিতে চলতি এশিয়া কাপে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন নাসিম শাহ। বল হাতে তাঁর দক্ষতা সর্বজন প্রসিদ্ধ হলেও ব্যাট হাতে নিজের দেশকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতান নাসিম। ৃশেষ ওভারে দুইটি ছয়ের সৌজন্য পাকিস্তানকে জয় এনে দেন আফগানিস্তানের বিরুদ্ধে।

পাকিস্তানের জার্সিতে নাসিম শাহের পারফরম্যান্স:

পাকিস্তানের জার্সিতে নাসিম শাহের পারফরম্যান্স:

পাকিস্তানের জার্সিতে শুরু থেকেই দুরন্ত প্রতিভার বিচ্ছূরণ করেছেন নাসিম শাহ। পেশওয়ার থেকে উঠে আসা ১৯ বছরের নাসিম ১৩টি টেস্টে ৩৩টি উইকেট সংগ্রহ করেছেন। ৩টি ওডিআই ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১০টি উইকেট। ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নাসিমের উইকেট সংখ্যা ৬টি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+