বিশ্বকাপের মাঝপথে হঠাৎ যুবরাজকে না নেওয়া নিয়ে সাফাই ধোনির
মেলবোর্ন, ১৬ মার্চ : বিশ্বকাপের মাঝপথে হঠাৎ যুবরাজ সিংকে কেন দলে ঠাঁই দেওয়া হয়নি তা নিয়ে সাফাই দিতে শোনা গেল মহেন্দ্র সিং ধোনিকে।
বিশ্বকাপের ভারতীয় দলে যুবরাজ সিংয়ের জায়গা না-হওয়া প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন ভারত অধিনায়ক৷ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ফিল্ডিংয়ে নিয়ম পরিবর্তনের জন্যই গতবারে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া বাঁ হাতি অলরাউন্ডারকে দলে রাখা যায়নি।

২০১১ বিশ্বকাপে যুবরাজ অনবদ্য খেলেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জেতার পাশাপাশি দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপও জেতান। ব্যাটে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান ছিনিয়ে নেন যুবি৷
কিন্তু তা সত্ত্বেও ২০১৫ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যা নিয়ে সেইসময় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। যুবরাজের বাবা যোগরাজ সিং বিশ্বকাপের শুরুতেই ধোনিকে তীব্র আক্রমণ করেন। ধোনির জন্যই তাঁর ছেলের ভারতীয় দলে জায়গা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সুরেশ রায়না বিশ্বকাপে যুবরাজের জায়গা নিতে পারবে কিনা সে প্রসঙ্গে এদিন ধোনি বলেন, "লক্ষ্য করলে দেখা যাবে, ওয়ান ডে ক্রিকেটে নতুন নিয়ম হওয়ার পর যুবি খুব একটা বল করেনি৷ ফিল্ডিংয়ে নতুন নিয়মে যুবির বোলিং ক্ষতিগ্রস্ত হয়েছে৷ যদিও টি-২০তে যুবি এখনও নিয়মিত বল করে৷"












Click it and Unblock the Notifications