শিখর বনাম রাহুল: ওপেনারদের যুদ্ধ নিয়ে কী বললেন বিরাট ও ধাওয়ান
পুণেতে ম্যাচ ও সিরিজ জয়ের পর বিরাট বলেন, ' আমার দলে প্রত্যেক ক্রিকেটারের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে
ভারতীয় দলের ওপেনিং স্লটে এখন তীব্র প্রতিযোগিতা। ২০১৯ সালটা ওপেনিংয়ে তিন ফর্ম্যাটেই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন রোহিত শর্মা। চোটের কারণে ধাওয়ানের পরিবর্ত হিসেবে তাঁকে যোগ্য সংগত দিয়েছেন লোকেশ রাহুল। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি থেকে ২০১৯ এর শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি। এবার ২০২০ সালে শুরুতেও ১৯ এর ফর্মে ধরে রাখলেন রাহুল।

ভারতীয় দলে টি-টোয়েন্টিতে ওপেনিং যুদ্ধ
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ইনিংসে রাহুলের ঝুলিতে ১টি শতরান ও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাল্টা চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর পুনেতে ৫২ রান হাঁকিয়ে ওপেনিংয়ের লড়াই জমিয়ে দিলেন শিখর।
অন্যদিকে রাহুল এই ম্যাচে ৫৪ রান করে আউট হন। যা দেখে কঠিন প্রশ্নে মুখে পড়ে , ক্রিকেটারদের মধ্যে লড়াই তৈরি করার স্পষ্ট বিরোধী বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক।
উল্লেখ্য শুক্রবার রাহুল-ধাওয়ান জুটি ওপেনিংয়ে ৯৭ রান যোগ করে।
|
বিরাট যা বলেছেন
পুণেতে ম্যাচ ও সিরিজ জয়ের পর বিরাট বলেন, ' আমার দলে প্রত্যেক ক্রিকেটারের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। তবে অধিনায়ক হিসেবে আমি ক্রিকেটারদের মধ্যে লড়়াই তৈরি করে দেওয়ার বিরোধী। ক্রিকেট সবসময়ই দলগত খেলা। তিন ওপেনারই এখন ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে। এতে দলের লাভ। দলে একাধিক ব্যাক আপ থাকছে।এই নিয়ে অযথা দুই ওপেনারের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া বন্ধু করুন।'
|
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় নিয়ে কী বললেন বিরাট
এবছরের শুরুটা আমাদের ভালো হয়েছে। একটি ম্যাচ রান তাড়া করে জিতলাম। অন্যটা রান ডিফেন্ড করে। এই অভিজ্ঞতাগুলো বিশ্বকাপে কাজে আসবে।
|
ওপেনারদের যুদ্ধ নিয়ে কী বললেন ধাওয়ান
ওপেনারদের যুদ্ধে নিয়ে সাংবাদিক বৈঠকে ধাওয়ান বলেন, '২০১৯ সালে ভারতের তিন ওপেনারই দারুণ খেলেছে। রাহুল সাম্প্রতিক সময়ে দারুণ ব্যাটিং করছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়ন্টি ম্যাচ হাফ সেঞ্চুরি করে আমিও ছবিটায় ঢুকে পড়লাম। আমি এই প্রতিযোগিতা নিয়ে ভাবছি না। আমার কাজ ব্যাট করা। দুই টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পেরে আমি খুশি। '
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications