Yuzvendra Chahal: দলে ব্রাত্য থেকে বিস্ফোরক মন্তব্য চাহালের, বিতর্কের আগুন জ্বালালেন স্ত্রী ধনশ্রী

এশিয়া কাপ, একদিনের বিশ্বকাপের পর এবার অস্ট্রেলিয়ার বিররুদ্ধে টি২০ সিরিজের দলেও জায়গা হয়নি যজুবেন্দ্র চাহালের। বার বার ব্রাত্য থাকায় মনের ভিতরে কষ্টটা প্রকাশ্যে এনেই ফেললেন চাহাল। মুখে নয়, নিজের মনের কথা লিখলেন সোশ্যাল সাইটে। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশা গোপন রাখলেন না এই তারকা স্পিনার। পরোক্ষে নিশানা করলেন নির্বাচকদের? বিতর্কের আগুনে ঘি ঢাললেন চাহাল পত্নী ধনশ্রীও।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজের মেন ইন ব্লু-তে সুযোগ পাননি টিম ইন্ডিয়ার তারকা স্পিনার চাহাল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি হাসির ইমোজি পোস্ট করেন। হাসির মাধ্যমেই নিজের দুঃখ প্রকাশ করেছেন চাহাল।

Yuzvendra Chaha

এখানেই থেমে থাকলেন না, ফের একবার পোস্ট করলেন। এবার কিন্তু লিখিত বার্তা। কোনও হাসির ইমোজি নয়। চাহাল লিখেছেন, 'কর্মক্ষেত্রে দেখা হবে।' একইসঙ্গে তাঁর মন্তব্য 'সবাই ভাবে সবকিছু শেষ, তখন লড়াই চালিয়ে যাওয়াটাই প্রকৃত যোদ্ধার কাজ।' অর্থ্যাত এই পোস্টের মধ্য দিয়েই চাহাল বুঝিয়ে দিয়েছেন তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না এত সহজে। চাহালের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।

চাহালের এই পোস্টে আগুনের ইমোজি দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন ধনশ্রী ভার্মা। অর্থ্যাত আগুনে বিতর্কে অংশ নিলেন চাহাল পত্নীও। অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়াও। কিন্তু তার পরেও দলে ব্রাত্য থাকতে হয়েছে টি২০-তে ভারতের অন্যতম সফল বোলারকে।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট।২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি চাহাল। চলতি বছরে দুটি মেগা ইভেন্টেই নাম উঠে তাঁর। অজিদের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে জায়গা পেয়েছে‌ন রবি বিষ্ণোই। অনেকের মতে, তিনি রবি বিষ্ণোইয়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ঘুরিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+