IPL 2022: মাস্ট উইন ম্যাচে খারাপ শুরু দিল্লির, ব্যর্থ টপ অর্ডার
IPL 2022: মাস্ট উইন ম্যাচে খারাপ শুরু দিল্লির, ব্যর্থ টপ অর্ডার
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে অত্যন্ত খারাপ শুরু করল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করে দিল্লির ইনিংস শেষ হয়ে গেল ১৫৯/৭ রানে। দিল্লির হয়ে এই ম্যাচে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, সরফরাজ খানরা একেবারেই প্রত্যাশা মতো খেলতে পারেননি।

মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। ললিত যাদবের পরিবর্তে সুস্থ হয়ে এই ম্যাচে প্রথম একাদশে ফেরা পৃথ্বী শ করেন ২৪ রান। প্রথম বলেই রানের খাতা না খুলে মিচেল মাস ফেরেন প্যাভিলিয়নে। ব্যাডিং অর্ডারে প্রোমশন পাওয়া সরফরাজ খানও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি করেন ১০ রান।
রোভমান পাওয়েল এবং অধিনায়ক ঋষভ পন্থ যদি মিডল অর্ডারে না দাঁড়াতে পারতেন তা হলে হয়তো অনেক আগেই দিল্লি ক্যাপিটালসের ইনিংস শেষ হয়ে যেত। রোভমান পাওয়েল করেন ৩৪ বলে ৪৩ রান। ১টি চার এবং ৪টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। অধিনায়ক ঋষভের ব্যাট থেকে আসে ৩৯ রান। ৪টি চার এবং ১টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন দেশের প্রতিভাবান তরুণ উইকেটরক্ষক। ১০ বলে ১৯ রান করেন অক্ষর প্যাটেল।
এই ম্যাচে দিল্লির ব্যাটিং-এর ভিত নাড়িয়ে দেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন বুমরাহ। দু'টি উইকেট পান রমনদীপ সিং। একটি করে উইকেট পেয়েছেন ড্যানিয়েল স্যামস এবং ময়ঙ্ক মারকাণ্ডে। এই ম্যাচে যদি দিল্লি ক্যাপিটালস জিততে না পারে তা হলে এখানেই চলতি আইপিএল-এ অভিযান শেষ হয়ে যাবে দিল্লির। মুম্বইকে শেষ ম্যাচে তারা হারালে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেবে। উল্লেখ্য এই লিগে প্রথম ম্যাচে মুম্বইকে পরাজিত করেছিল দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications