IPL 2025: দিল্লি ক্যাপিটালস চাইছে গম্ভীরের মতো কাউকে, হেড কোচ ও সাপোর্ট স্টাফের দৌড়ে দুই বিশ্বকাপজয়ী

IPL 2025: দিল্লি ক্যাপিটালস হেড কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে রিকি পন্টিংকে। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত।

সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। আইপিএলের পাশাপাশি অন্য যে লিগগুলিতে দিল্লির দল রয়েছে তার ক্রিকেটীয় বিষয়ের শেষ কথা ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

IPL 2025

পন্টিংকে সরানোর পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, দিল্লি ক্যাপিটালস হেড কোচ ও সাপোর্ট স্টাফের ক্ষেত্রে বড় বদল আনতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই লন্ডন থেকে ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন, তিনি হেড কোচের দায়িত্ব নিতে চান না।

তা সত্ত্বেও বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা চলছিল, সৌরভ সম্ভবত দিল্লি ক্যাপিটালসের কর্ণধারদের অনুরোধ ফেরাতে পারবেন না। বিশেষ করে তাঁর সম্পর্কে দারুণ সম্পর্ক পার্থ জিন্দালের। কিন্তু ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ করা হলো, সৌরভকে সত্যিই দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদে বসানো হবে না।

দিল্লি ক্যাপিটালস কর্তারা মেজর লিগ ক্রিকেটের পরেই হেড কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে। গৌতম গম্ভীর যেমন মেন্টর হিসেবে সাফল্য পেয়েছিলেন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নজর রেখে, ক্রিকেটার তুলে এনে রণকৌশল সাজিয়ে, তেমনই কাউকে চাইছে দিল্লি।

হেড কোচ ও সাপোর্ট স্টাফের পদে দিল্লি ক্যাপিটালস দুই বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারকে বসাতে পারে বলে জল্পনা চলছে। ওই ফ্র্যাঞ্চাইজির কর্তা স্পষ্ট করে দিয়েছেন, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে সৌরভকে অনেক দায়িত্ব সামলাতে হয়। বিভিন্ন দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। ফলে স্টপগ্যাপ হিসেবে তাঁকে হেড কোচ করার সম্ভাবনা নেই।

দিল্লি ক্যাপিটালসকে সাত মরশুম কোচিং করিয়েছেন পন্টিং। তবে সাফল্য এনে দিতে পারেননি। এই পরিস্থিতিতে আগামীর দিকে তাকিয়ে স্থায়ী হেড কোচ নিয়োগের পথেই হাঁটতে চাইছে দিল্লি ক্যাপিটালস। দিল্ল ক্যাপিটালসের হেড কোচ বা সাপোর্ট স্টাফের পদে বিদেশিদের দেখা যাবে কিনা তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে দেশীয় কোচের উপরও আস্থা রাখা হতে পারে বলে জল্পনা রয়েছে। রাহুল দ্রাবিড় এর আগে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর ছিলেন। সৌরভ বিসিসিআই সভাপতি থাকাকালীনই দ্রাবিড়কে ভারতীয় দলের হেড কোচ করেন। দ্রাবিড়ের কোচিংয়েই ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। ফলে সৌরভ-দ্রাবিড় জুটি দেখা যাবে কিনা তা নিয়েও চর্চা চলছে।

এদিকে, অধিনায়ক ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন বলে চর্চা চলছে। যদিও ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে দিল্লি ক্যাপিটালস নিলামের আগে রেখে দিতে পারে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+