IPL 2021: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস হেরে ব্যাট করবে সিএসকে, প্রিয় সতীর্থকে বাদ দিলেন ধোনি
আইপিএলে পয়েন্ট তালিকায় আজ প্রথম দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই। লড়াই গুরু মহেন্দ্র সিং ধোনির সঙ্গে শিষ্য ঋষভ পন্থের। চলতি আইপিএলের প্রথম সাক্ষাত-সহ শেষ তিনটি ম্যাচেই ধোনিদের হারিয়েছে দিল্লি। আজ জন্মদিনে দুবাইয়ে মেঘলা আকাশের নীচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে একটি এবং চেন্নাই সুপার কিংসে তিনটি পরিবর্তন হয়েছে।

রাজস্থান রয়্যালস ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে স্যাম কারান ও কে এম আসিফকে বসিয়ে ডোয়েইন ব্র্যাভো ও দীপক চাহারকে প্রথম একাদশে রেখেছে সিএসকে। খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন সুরেশ রায়না। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে অভিজ্ঞ রবিন উথাপ্পাকে। যদিও ধোনি বলেছেন, রায়নার পিঠের সমস্যা রয়েছে! টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন বলেও দাবি করেন ক্যাপ্টেন কুল। স্টিভ স্মিথকে বাদ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অভিষেক হচ্ছে রিপল প্যাটেলের। রিপল মিডল অর্ডার ব্যাটার, গুজরাটের হয়ে ১১টি টি ২০ ম্যাচ খেলে তাঁর স্ট্রাইক রেট ১৮৯। গতকাল যে পিচে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে খেলা হয়েছিল সেটিতেই হবে আজকের ম্যাচ। ফলে এই ম্যাচও লো স্কোরিং হতে পারে। ম্যাথু হেডেন পিচ রিপোর্ট দেওয়ার সময় বলেছেন, উইকেটের একদিকে স্ট্রোকপ্লে সুবিধাজনক হলেও অপর প্রান্তে ব্যাটিং করা সহজ হবে না। রিপল প্যাটেলের আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল অভিষেক হচ্ছে।
#DelhiCapitals have won the toss and they will bowl first against #CSK.
— IndianPremierLeague (@IPL) October 4, 2021
Live - https://t.co/zT4bLrVdAV #DCvCSK pic.twitter.com/yLUCBD6Pch
আইপিএলের লিগ পর্যায়ের ৫০তম ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস ও দুই নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস। ধোনিরা জিতলে এক নম্বর দল হিসেবে প্লে অফে পৌঁছানো একরকম নিশ্চিতই হয়ে যাবে। চেন্নাই সুপার কিংস যে আগামী রবিবার প্রথম কোয়ালিফায়ার খেলবে সেটা নিয়েও সংশয় নেই। তা সে একেই থাকুক বা দুইয়ে। ধোনির দলের নেট রান এতটাই ভালো যে বাকি দুটি ম্যাচে হারলেও তিনে নামার কোনও আশঙ্কাই নেই। আবার আজ জিতলে ফের পয়েন্ট তালিকার এক নম্বর জায়গা দখল করবে পন্থের দিল্লি ক্যাপিটালস।
A look at the Playing XI for #DCvCSK
— IndianPremierLeague (@IPL) October 4, 2021
Live - https://t.co/tXUIOqbwKg #DCvCSK #VIVOIPL pic.twitter.com/OAgGFOQLsc
চলতি আইপিএলে আট বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছিল। গত বছরের আইপিএলেও দিল্লি ক্যাপিটালস সিএসকে-কে দুবার হারিয়েছিল। প্রথম সাক্ষাতে ৪৪ রানে এবং দ্বিতীয় সাক্ষাতে ১ বল বাকি থাকতে ৫ উইকেটে। দিল্লি ও চেন্নাইয়ের শেষ পাঁচ দ্বৈরথে ৩-২ ব্যবধানে এগিয়ে ক্যাপিটালসই। ২০১৯ সালে দুবার দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। যদিও আইপিএলে দুই দলের মোট ২৪টি সাক্ষাতে সিএসকে জিতেছে ১৫ বার, দিল্লি ৯ বার।
A loud cheer for Ripal Patel as he makes his #VIVOIPL debut for @DelhiCapitals. 👏 👏 #DCvCSK pic.twitter.com/JTAnP1Wfvq
— IndianPremierLeague (@IPL) October 4, 2021
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড
দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, রিপল প্যাটেল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান












Click it and Unblock the Notifications