দীপক চাহার ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে, চিন্তায় ফেললেন চেন্নাই সুপার কিংসকেও

বৃহস্পতিবার থেকে লখনউয়ে শুরু ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজ। সিরিজের শেষ দুটি ম্যাচ ধরমশালায় যথাক্রমে শনি ও রবিবার। গতকাল লখনউয়ে পৌঁছে আজ থেকেই অনুশীলনে নেমে পড়ল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাও। এরই মধ্যে চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার দীপক চাহার।

ছিটকে গেলেন চাহার

ছিটকে গেলেন চাহার

ছন্দে থাকা এই অলরাউন্ডারের ছিটকে যাওয়া ভারতের প্রথম একাদশে যে খুব চিন্তা বাড়াবে, তেমনটা নয়। তবে চিন্তায় থাকবে চেন্নাই সুপার কিংস। আইপিএলের নিলাম থেকে দীপক চাহারকে ১৪ কোটি টাকায় কিনেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিকে তিনি যে চোট পেয়েছেন তাতে দীপক চাহার আইপিএলের প্রথম দিকেও অনিশ্চিত হয়ে পড়লেন।

আইপিএলের প্রথমেও নেই?

আইপিএলের প্রথমেও নেই?

দীপক চাহার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজে তিন ম্যাচে তিন উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে নেন ৪ উইকেট। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে একদিনের আন্তর্জাতিকে তিনি ৫৪ রান করার পাশাপাশি ২ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ৩৮ রান করার পাশাপাশি নেন ২ উইকেট। ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি ২০ সিরিজে নেন তিন উইকেট। শেষ ম্যাচে ২ উইকেট নিলেও ১.৫ ওভারের বেশি বল করতে পারেননি। বল করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। যা চিকিৎসার পরিভাষায় গ্রেড ২ হ্যামস্ট্রিং টিয়ার। এর ফলে অন্তত ৫ থেকে ৬ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তারপর অনুশীলন শুরু করে মাঠে ফিরতে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ হয়ে যাবে।

জাদেজা ফিরছেন একাদশে

ভারতীয় দলে এখনও চাহারের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। সহ অধিনায়ক হিসেবে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ। আজকের অনুশীলনে পুরোদমে তাঁকে বোলিং করতে দেখা গিয়েছে। হর্ষল প্যাটেল, আবেশ খান, মহম্মদ সিরাজরাও রয়েছেন। ভারতীয় দলে কামব্যাক করবেন রবীন্দ্র জাদেজা। তিনি প্রথম একাদশে এলে কোপ পড়তে পারে হর্ষল প্যাটেল বা রবি বিষ্ণোইয়ের উপর।

অনুশীলন শুরু

আজকের অনুশীলনে দেখা গিয়েছে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ নেটে অনেকক্ষণ ব্যাটিং করেছেন। রাহুল দ্রাবিড় গোটা দলকে নানা গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। ভেঙ্কটেশ আইয়ারকে বোলিং করতে দেখা গিয়েছে। টি ২০ বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পাকা করার নিরিখে হার্দিক পাণ্ডিয়ার চেয়ে আপাতত অনেক এগিয়ে তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই বলেছেন, শ্রীলঙ্কা সিরিজে কুলদীপ যাদবকে খেলানো হবে। তিনিও এদিন বোলিং করেছেন। ভুবি, সিরাজ, বুমরাহকে দেখা যেতেই পারে ভারতের প্রথম একাদশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+