IPL 2021: দেবদত্ত-বিরাটের দাপটে ধোনিদের টার্গেট ১৫৭, আইপিএল অভিষেকে ব্যর্থ সিঙ্গাপুরের ডেভিড

শারজায় আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফের দখল করতে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৫৭ রান। মরুঝড়ের কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা দেরিতে টস হয়, খেলা শুরু হয় ১৫ মিনিট দেরিতে। ওপেনিং জুটিতে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল ঝড় তুললেও শেষে যা রান উঠল তার চেয়ে আরও বেশি প্রত্যাশা ছিল আরসিবির। ১০ ওভারে বিনা উইকেটে ৯০ তুলে ফেললেও ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের বেশি এগোতে পারল না বিরাট কোহলির দল। ডোয়েইন ব্র্যাভো ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নিলেন।

আরসিবির বিরুদ্ধে ধোনিদের জিততে দরকার ১৫৭

পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে বিনা উইকেটে আরসিবি-র স্কোর ছিল ৫৫। ১০ ওভারে ৯২ রান তোলার পর ১১.১ ওভারে ১০০ রান পেরোয় বিরাট কোহলির দল। ১৩.২ ওভারে আরসিবি-র ওপেনিং জুটি ভাঙেন ডোয়েইন ব্র্যাভো। ছটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৫৩ রান করে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। এদিন ৬৬ রান করতে পারলেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিরাট টি ২০-তে ১০ হাজার রান করতে পারতেন। বিরাট কোহলির আগে ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেবদত্ত পাড়িক্কল। বিরাট আইপিএলে ৪১তম ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নবম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৬ বলে। ১৬ ওভারের শেষে দ্বিতীয় স্ট্র্য়াটেজিক টাইম আউটে আরসিবি-র স্কোর ছিল ১ উইকেটে ১৩১।

আরসিবির বিরুদ্ধে ধোনিদের জিততে দরকার ১৫৭

১৭তম ওভারে দুটি উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। পঞ্চম বলে আউট করেন এবি ডি ভিলিয়ার্সকে। রায়নার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১ বলে ১২ রান করেন এবিডি। পরের বলেই আউট হন এই ম্যাচে আরসিবি-র হয়ে সর্বাধিক রান করা দেবদত্ত পাড়িক্কল। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৭০ রান করেন পাড়িক্কল।

আরসিবির বিরুদ্ধে ধোনিদের জিততে দরকার ১৫৭

পাড়িক্কল আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন টিম ডেভিড। সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে এদিন আইপিএল অভিষেক হল তাঁর। যদিও অভিষেকে নজর কাড়তে ব্যর্থ ডেভিড। ৩ বলে ১ রান করে দীপক চাহারের শিকার হলেন তিনি। শেষ ওভারের দ্বিতীয় বলে ডোয়েইন ব্র্যাভোর বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯ বলে ১১ রান করেন তিনি। আরসিবি প্রথম ১০ ওভারের শেষে অন্তত ১৮০ থেকে ২০০-র মতো রান তুলতে চেয়েছিল। যদিও চেন্নাই সুপার কিংসের বোলাররা ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে সেই লক্ষ্যপূরণ করতে দেননি আরসিবিকে। শেষ ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে ম্যাক্সওয়েল ও হর্ষল প্যাটেলকে ফেরান ব্র্যাভো। হর্ষল করেন তিন। ওয়ানিন্দু হাসারঙ্গা এক রানে অপরাজিত থাকেন। ওপেনিং জুটিতে একশোর বেশি রান উঠলেও মহেন্দ্র সিং ধোনি পাঁচ বোলারের বেশি ব্যবহার করেননি। ব্র্যাভোর পাশাপাশি অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে শার্দুল ঠাকুর চার ওভারে ২৯ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন। দীপক চাহার একটি উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+