Ram Mandir: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের রাম ভক্তি, রাম আবেগে ভাসলেন ডেভিড ওয়ার্নার থেকে কেশব মহারাজ
সোমবার অযোধ্যায় উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। অযোধ্যায় রাম মন্দিরের রামলালার মূর্তি প্রতিষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজের বিভিন্ন স্তরের তারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তারমধ্যে ছিলেন ক্রিকেট ব্যক্তিত্বরাও। শুধু ভারতীয় নয়, বিদেশি ক্রিকেটাররাও রাম ভক্তি প্রদর্শন করলেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই নিজের ভক্তির কথা জানিয়েছেন। সোমবার রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর প্রাক্তন এই পাক ক্রিকেট সমাজমাধ্যমে লিখেছেন, "শতবর্ষের অপেক্ষা শেষ, প্রতিশ্রুতিও পূর্ণতা পেয়েছে, প্রাণ প্রতিষ্ঠাও হয়েছে।"

सदियों को प्रतीक्षा पूर्ण हुई, प्रतिज्ञा पूर्ण हुई, प्राण-प्रतिष्ठा पूर्ण हुई। pic.twitter.com/4hhNm2MDoS
— Danish Kaneria (@DanishKaneria61) January 22, 2024
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজ রামের ছবি পোস্ট করে লিখেছেন, 'জয় শ্রীরাম।' প্রোটিয়া ক্রিকেটার হলেও ভারতের সঙ্গে কেশব মহারাজের শিকড়ের টান রয়েছে। তাঁর পূর্ব পুরুষ ভারতের আদি বাসিন্দা। ফলে তিনি প্রবলভাবেই রাম ভক্ত। এরআগেও নিজের রাম ভক্তির কথা প্রকাশ্যে এনেছেন তিনি। সোমবার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর নিজের ভক্তি ও আবেগকে ফের একবার তুলে ধরেছেন মহারাজ।
Jai Shree Raam 🙏 pic.twitter.com/4TBhsgC2th
— Keshav Maharaj (@keshavmaharaj16) January 22, 2024
সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অনিল কুম্বলে বা রবীন্দ্র জাদেজা সোমবার অনেকেই উপস্থিত ছিলেন অযোধ্যায়। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, 'একটা বিশেষ অনুভূতি হচ্ছে। আজকের দিনটা সকলের কাছেই গুরুত্বপূর্ণ। মিলিয়ন মিলিয়ন মানুষের স্বপ্নপূরণ হয়েছে। এখানে এসে সকলে রামলালার আশীর্বাদ নাও।'
রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। রামমন্দিরের সামনে দাঁড়ানো নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুম্বলে। এএনআইকে অনিল কুম্বলে জানান, এমন একটা পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি ধন্য। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেও তিনি খুশি।
জাতীয় দলে কুম্বলের দীর্ঘদিনের সতীর্থ বেঙ্কটেশ প্রসাদও রবিবারই পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন সেদিনই।রবীন্দ্র জাডেজা - ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তাঁর স্ত্রী তথা বিজেপি বিধায়ক রিভাবার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দিরে।
শুধু ক্রিকেটারই নন, সোমবার রাম মন্দিরে প্রবেশ করছেন পিটি ঊষা, অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন গোলরক্ষক তথা ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া, সাইনা নেহওয়াল সহ অনেকেই।












Click it and Unblock the Notifications