Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: হয়ে গেল ওয়ার্নার ঝড়ের পূর্বাভাস, লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ে ধেয়ে আসতে পারে রানের সাইক্লোন

IPL 2022: হয়ে গেল ওয়ার্নার ঝড়ের পূর্বাভাস, লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ে ধেয়ে আসতে পারে রানের সাইক্লোন

দুর্দান্ত ভাবে শুরু করেও আইপিএল-এ দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়েছে দিল্লি ক্যাপিটলস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারানো দলটি ১৪ রানে পরাজিত হয়েছে গুজরাত টাইটানসের বিরুদ্ধে।

IPL 2022: হয়ে গেল ওয়ার্নার ঝড়ের পূর্বাভাস, লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ে ধেয়ে আসতে পারে রানের সাইক্লোন

হার্দিক পাণ্ডিয়ার দলের বিরুদ্ধে হেরে পুরো দিল্লির শিবিরকেই প্রচণ্ড হতাশ লেগেছিল। তবে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও মজবুদ হয়ে ফিরে আসতে বদ্ধপরিকর রাজধানীর ফ্রাঞ্চাইজি দলটি। আইপিএল-এর নতুন দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে সমর্থকদের খুশির খবর শোনালেন দলটির সহকারী কোচ শেন ওয়াটস।

বুধবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দিল্লি ক্যাপিটলসের সহকারী কোচ ওয়াটসন জানিয়েছেন পরবর্তী ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন দুই বিদেশি ডেভিড ওয়ার্নার এবং অনরিচ নকিয়া। তাঁর কথায়, "কোয়ারেন্টাই পর্ব সমপন্ন হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। ও অবশ্যই পরবর্তী ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবে,যেটা অবশ্যই দুর্দান্ত এক খবর। বিগত কয়েক সপ্তাহ দারুণ ভাবে সেরে উঠছে এনরিচ নকিয়া। প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য প্রয়োজনীয় ফিটনেস টেস্টে উত্তীর্ন হয়েছে ও।" চোটের কবলে পড়েছিলেন নকিয়া। দলের সঙ্গে আগে যোগ দিলেও চোট কাটিয়ে রিহ্যাবে ছিলেন তিনি। ধীরে ধীরে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি।

প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস সম্পর্কে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলেছেন, "বেশ শক্তিশালী দল গড়েছে লখনউ সুপার জায়েন্টস। দ্রুততার সঙ্গে প্রতিপক্ষের থেকে ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন কে এল রাহুল। বিশেয করে যদি ও মেজাজে থাকে, ওদের দলে কুইন্টন ডি কক রয়েছে, প্রত্যেকেই জানেন ব্যাটসম্যান হিসেবে কতটা দক্ষ ও। দীপক হুডা এবং আভেষ খানের দিকেও আমাদের নজর দিতে হবে।"

আইপিএল দিল্লির প্রথম ম্যাচের অন্যতম কাণ্ডারী ২৫ বছর বয়সী দিল্লির স্থানীয় ক্রিকেটার ললিত যাদব। এ দিন ভারতীয় তরুণের প্রশংসাও করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়ার্ন। তিনি বলেছেন, "দারুণ দক্ষতা এবং শক্তি উভয়ই রয়েছে ললিতের। পেস এবং স্পিনের বিরুদ্ধে ওর কাছে যে শট অপশনসগুলি রয়েছে তা এক কথায় অনবদ্য। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেওই পারফরম্যান্স ওর আত্মবিশ্বাসকে আর বাড়িয়ে দিয়েছে এবং ওকে বিশ্বাস করতে সাহায্য করেছে যে ও একা দলকে জেতানোর ক্ষমতা রাখে।"

৭ এপ্রিল আইপিএল ২০২২-এ নিজেদের তৃতীয় ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটলস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+