২০১৯-এ ৯৯ উইকেট, এলিট লিস্টে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে কোনও উইকেট না পেলেও বিশ্বের এলিট লিস্টে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স। ক্রিকেটের তিন ফর্ম্যাটে তাঁর শিকারের সংখ্যা এ বছরের সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে কোনও উইকেট না পেলেও বিশ্বের এলিট লিস্টে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স। ক্রিকেটের তিন ফর্ম্যাটে তাঁর শিকারের সংখ্যা এ বছরের সর্বোচ্চ। সর্বকালের সেরা তালিকাতেও জায়গা পেলেন কমিন্স।

এক উইকেটের জন্য শতক হাতছাড়া
২০১৯ সালে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্সের উইকেট সংখ্যা ৯৯। আর এক উইকেটের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। চলতি বছর টেস্টে ৫৯টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে যথাক্রমে ৩১ ও ৯ উইকেট নেন কমিন্স।

এই বছরের সেরা
২০১৯ সালের সর্বাধিক উইকেট শিকারের তালিকায় পয়লা নম্বর স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। এই তালিকায় তাঁর ধারেকাছে নেই কেউ। চলতি বছর ওয়ান ডে-তে সর্বাধিক উইকেট নিয়েছেন ভারতের মহম্মদ শামি (৪২টি)।

তালিকার শীর্ষে মুরলীধরন
২০০১ সালে ক্রিকেটের দুই ফর্ম্যাট (টেস্ট ও ওয়ান ডে) মিলিয়ে ১৩৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলীধরন। সেবারও তাঁর ধারাকাছে ছিলেন না অন্যান্য বোলাররা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ও মিচেল জনসন রয়েছেন সেই তালিকায়। ১১৯ টি উইকেট নিয়ে ১৯৯৯ সালের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন ম্যাকগ্রা। ২০০৯ সালে ১১৩টি উইকেট নিয়েছিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড শেন ওয়ার্ন ও পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনার সৈয়দ আজমলও একই নজির গড়েছেন।

তালিকায় কপিল দেব
১৯৭৯ সালে সর্বাধিক উইকেট শিকারি হয়েছিলেন ভারতীয় লেজেন্ড কপিল দেব। ১৯৮৯ সালে একই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার টেরি আলডারম্যান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications