Champions Trophy: রোহিতের নেতৃত্বেই আস্থা, ফাইনালের আগে ভারতীয় দলকে নিয়ে কী বললেন সূর্যকুমার?
গ্রুপ পর্ব, সেমিফাইনালের পালা শেষ। এবার মেগা ফাইনাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে কে, তা স্পষ্ট হয়ে যাবে রবিবারই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেই অবসর নেবেন রোহিত শর্মা! এমন জল্পনা তৈরি হয়েছে। যদিও ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব রোহিত শর্মার পাশেই থাকছেন।
রোহিত শর্মার অবসর নিয়ে যতই চর্চা হোক সূর্যকুমার যাদব কিন্তু মনে করিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক হিসাবে রোহিতের অবদানের কথা। রোহিত গত দুই দশক ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। এমনকি বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি তাঁর নেতৃত্বেই ভারত ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জিতেছে। এই বিষয়গুলি সূর্যকুমার যাদব উল্লেখ করেছেন এবং জানিয়েছেন রোহিতের নেতৃত্বরে প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন।

ভারতীয় দল প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, টিম ইন্ডিয়া গোটা টুর্নামেন্টে দারুন পারফরম্যান্স করেছে এবার শুধু ফাইনাল ম্যাচ। আমি আশাবাদী ভারতীয় দল ভালো খেলবে এবং ট্রফি জিতবে। ২০২৪ সালে ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সূর্যকুমার। তবে সাম্প্রতিক সময়ে ওডিআইতে খারাপ খেলার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি।
৩৭ বছরের রোহিত আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও রোহিত মুখে তাঁর অবসর নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করে দিয়েছেন। কিন্তু চর্চা থামছে না তাঁকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছে না।
অস্ট্রেলিয়া সফরের পর থেকেই রোহিতের অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল রোহিতকে টেস্ট দলের জন্য আর ভাবা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন এমন জল্পনাও ভাসছে। ফলে সেই দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহিতের জন্য।
গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। রবিবার ফাইনালের অবসরের ঘোষণা করবেন হিটম্যান! এই জল্পনা শুরু হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজে শতরান পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রান পাননি রোহিত। ভারত অধিনায়কের পারফরম্যান্স ট্রফিতে খুব একটা ভালো নয়। । বাংলাদেশের বিরুদ্ধে করেন ৪১। পাকিস্তান ম্য়াচে ২০ ,নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে করেন ১৭ বলে ১৫ রানঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে করেন ২৮।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications