দক্ষিণ আফ্রিকার লিগে সিএসকের ফ্রাঞ্চাইজি ভরসা রাখল চেনা ক্রিকেটাররের উপর, মার্কি হিসেবে নেওয়া হল এই তারকাকে
দক্ষিণ আফ্রিকার লিগে সিএসকের ফ্রাঞ্চাইজি ভরসা রাখল চেনা ক্রিকেটাররের উপর, মার্কি হিসেবে নেওয়া হল এই তারকাকে
দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে জোহানেসবার্গ থেকে খেলবে আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-র নতুন ফ্রাঞ্চাইজিল দল। জোহানেসবার্গ থেকে প্রতিনিধিত্ব করতে চলা নতুন ফ্রাঞ্চাইজি দলটির কী নাম হতে চলেছে তা এখনও জানা না গেলেও একটি বিষয় পরিস্কার হয়ে গিয়েছে যে সিএসকে ভরসা রাখবে নিজেদের পুরনো ক্রিকেটারদের উপরই।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের উদ্বোধনী মরসুমের জন্য মার্কি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস'কে সই করাল সিএসকে। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলা এবং অধিনায়কত্ব করা ডু প্লেসিস ২০১১ থেকে ২০২১ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন এবং বহু ওঠা-পড়ার সাক্ষী থেকেছেন। যদিও এর মাঝে ২০১৬ এবং ২০১৭ সালে সিএসকে নির্বাসিত থাকায় আইপিএল-এ তারা প্রতিনিধিত্ব করতে পারেনি।
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের প্রথম সংস্করণ। এই লিগের ছয়টি দলের মালিকই আইপিএল-এর ছয়টি ফ্রাঞ্চাইজির মালিক। সিএসকের কাছে যেমন জোহানবার্গের ফ্রাঞ্চাইজির মালিকানা রয়েছে তেমনই, মুম্বই ইন্ডিয়ান্সের সিস্টার ফ্রাঞ্চাইজি এমআই কেপ টাউন। ডারবান, পোর্ট এলিজাবেথ, পার্ল এবং প্রিটোরিয়া দলের মালিকানা রয়েছে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের কাছো।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ইংল্যান্ডের মইন আলিকেও সই করিয়েছে সিএসকের জোহানেসবার্গ ফ্রাঞ্চাইজি। আইপিএল-এ সিএসকে'র হয়েই খেলেন মইন আলি। এই ইংলিশ অলরাউন্ডারের নাম রয়েছে ইউএই টি-২০ লিগের মার্কি ক্রিকেটারদের তালিকাতেও। তবে, ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহীর লিগের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার লিগে খেলারই সিদ্ধান্ত নিয়েছেন মইন।












Click it and Unblock the Notifications