IPL 2024: ধোনি ভক্তের অবাক করা কাণ্ড, মেয়েদের স্কুলের ফি না দিয়ে সেই টাকায় কাটলেন চড়া দামের ম্যাচ টিকিট
মহেন্দ্র সিং ধোনি, সিএসকে সমর্থকদের কাছে শুধু থালা বা একজন ক্রিকেটার নন। একটি আবেগের নাম। চিপকের মাঠে ধোনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা, তাঁর টানেই হাজির হন হাজার হাজার মানুষ। ধোনি ব্যাট হাতে নামলেই ছাড়িয়ে যায় শব্দ দূষেণর ডেসিবেলের মাত্রা। তাঁকে এক ঝলক সামনে থেকে দেখার জন্য আকূল আকুতি থাকে ভক্তের। ধোনিকে একবার সামনে থেকে দেখার জন্য অবাক করা কাণ্ড ঘটালেন সিএসকে সমর্থক।
ধোনির ভক্তের কীর্তি দেখে অবাক হয়েছেন সকলকেই। কন্যাদের স্কুলের ফি না দিয়ে সেই টাকায় সিএসকে ম্যাচের টিকিট কাটেন এক ব্যক্তি। তাও আবার কালোবাজার থেকে। সম্প্রতি সিএসকের সমর্থকের এই বক্তব্যটি সোশ্যাল মিডয়ায় ভাইরাল হয়েছে।

সিএসকের সমর্থকের কথায়, "আমি টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই কালোবাজার থেকে টিকিট কিনেছি। এই টিকিটের মোট দাম ছিল ৬৪ হাজার টাকা। কিন্তু আমাদের সকলের ইচ্ছে ছিল একবার ধোনিকে চোখের সামনে থেকে দেখার। আমি এখনও মেয়েদের স্কুলের ফি দিতে পারেনি। আমার কিছু করার ছিল না। '
একইসঙ্গে ভক্তটি বলেন, আমি এবং আমার তিনটি মেয়েও ধোনির ভক্ত। আমরা কোনও দিনই ধোনির খেলা মাঠে বসে দেখার সুযোগ পাইনি। তাই এবার ঠিক করেছিলাম, যে করেই হোক, খেলা দেখতে যাব মেয়েদের নিয়ে।''ধোনির খেলা দেখতে পেরে আমরা সকলেই খুব খুশি।"
ধোনির ওই ভক্তের এমন কাণ্ডে অনেকে আপ্লুত হলেও সমালোচকের সংখ্যাও কম না। কেউ কেউ বলছেন, ধোনিকে দেখার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েদের পড়ালেখা। অনেকের মতে, নির্বুদ্ধিতার পরিচয়ই দিয়েছেন ধোনি ভক্ত।












Click it and Unblock the Notifications