Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year 2024: ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৪’, নতুন বছরে ভক্তদের কী বার্তা দিলেন সচিন-সৌরভরা?

হ্যাপি নিউ ইয়ার ২০২৪, রাতে ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গেই সবরা মোবাইলের ইনবক্সে ঢুকছে এই একটাই বার্তা। নতুন বছর সবার ভালো কাটুক। এই প্রার্থনা আর আশা নিএয়েই পথ চলা শুরু ২০২৪ সালের। শুধু কী সাধারণ মানুষ খেলার মাঠের তারকারাও সামিল হয়েছেন নববর্ষ উদযাপ‌নে। সচিন তেন্ডুলকর থেকে মহম্মদ শামি, প্রত্যেকেই সমাজ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ইংরেজি নতুন বছরের।

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর লিখেছেন, নতুন বছর নতুন স্বপ্নের চিত্রনাট্যের সূচনা এবং বিদ্যমান স্বপ্নগুলির প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ করার একটি দুর্দান্ত সময়। আমাদের সমস্ত ইতিবাচক চিন্তা আমাদের কাঙ্খিত লক্ষ্যগুলিতে উদ্ভাসিত হোক। সবাইকে ইংরেজি নববর্ষ ২০২৪ সালের শুভেচ্ছা।শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের দুই তারকা মহম্মদ শামি ও কেএল রাহুল।

New Year 2024

টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, 'ভালোবাসা, ইতিবাচকতা এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারে ভরা একটি বছর সবার জন্য কামনা করছি। শুভ নববর্ষ ২০২৪।' ঋষভ পন্থের কাছে এই বছরটা আবার প্রত্যাবর্তনের। ২০২৩ সালে দুর্ঘটনার জন্য মাঠেই নামতে পারেননি পন্থ। আশা করা হচ্ছে আইপিএলেই প্রত্যাবর্তন হবে টিম ইন্ডিয়ার তারকার।

তারআগে ভক্তদের সঙ্গে নববর্ষ পালনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন পন্থ। বর্তমানে টিম ইন্ডিয়ায় ব্রাত্য পূজারা এবং রাহানেও নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট প্রেমীদের। পূজারা লিখেছেন, এই নতুন বছরটি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আশা, সুখ এবং সম্প্রীতিতে পূর্ণ হোক। শুভ নববর্ষ।


রাহানে আবার পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। গোটা পরিবারের পক্ষ থেকেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন সঞ্জু স্যামসনও। নাইট মেন্টর এক্স-এ লিখেছেন, নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। শান্তি কাটুক নতুন বছর।


সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ভক্ত, ফলোয়ার্স এবং বন্ধুদের আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। বিগত বছরগুলিতে যেভাবে সমর্থন করেছেন আমাকে তার জন্য আমি আপ্লুত। আগামী বছর সবার আরও ভালো কাটবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+