বিসিসিআইয়ের বন্ধুত্ব ও বিশ্বাসে আপ্লুত ক্রিকেট অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি
বিসিসিআইয়ের বন্ধুত্ব ও বিশ্বাসে আপ্লুত ক্রিকেট অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি
করোনা ভাইরাসের আবহে কড়া কোয়ারেন্টাইন বিধি এবং বর্ণবৈষম্যের অভিযোগ নিয়ে শোরগোলের মধ্যেই বিসিসিআই-এর প্রতি নিজেদের আনুগত্য প্রকাশে কোনও কসুর করল না ক্রিকেট অস্ট্রেলিয়া। অতিমারীর আবহে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের সহযোগিতায় তারা আপ্লুত হয়েছে বলে খোলা চিঠি লিখে জানিয়েছ স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ক্রিকেট বোর্ড।
|
'ভারতীয় ক্রিকেটে আমাদের বন্ধু'
করোনা ভাইরাসের আবহে কড়া কোয়ারেন্টাইন বিধি নিয়ে দর কষাকষি এবং বর্ণবৈষম্যের অভিযোগ নিয়ে শোরগোল যে বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রলিয়ার বন্ধুত্বে চিড় ধরাতে পারেনি, তা নিশ্চিত হল। অতিমারীর আবহে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের সহযোগিতায় তারা আপ্লুত বলে জানিয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের ক্রিকেট বোর্ড। টুইটারে 'ভারতীয় ক্রিকেটে আমাদের বন্ধু' শীর্ষক এক খোলা চিঠিতে বিসিসিআই-কে ধন্যবাদ জ্ঞাপন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিসিসিআই-এর কাছে কৃতজ্ঞ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে তারা বিসিসিআই-এর কাছ চির কৃতজ্ঞ থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বন্ধুত্ব, বিশ্বাস এবং প্রতিশ্রুতি ছাড়া ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হত না বলে স্বীকার করেছে সিএ।

বিতর্কের কথা উল্লেখ
করোনা ভাইরাসের আবহে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলকে কড়া কোয়ারন্টাইন বিধি এবং অনুশাসন মেনে চলতে বাধ্য করা হয়েছে। তাতে এক সময় ক্ষিপ্ত হয়ে উঠেছিল অজিঙ্ক রাহানে শিবির। বিষয়টি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। যদিও এই ইস্যুতে ভারতীয় বোর্ডকে কোনও সহযোগিতাই করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও বিসিসিআই-এর সঙ্গে তাদের সুসম্পর্ক অটুঁট রয়েছে বলে জানিয়েছে সিএ।

লড়াই হাড্ডাহাড্ডি
গত ৯ সপ্তাহ ধরে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার যুদ্ধে জসপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্সের বিষাক্ত বোলিং, অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথদের ব্যাটিং এবং নবাগত শুভমান গিল ও ক্যামেরন গ্রিনের পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেট সম্বৃদ্ধ হয়েছে বলে চিঠিতে লিখেছে সিএ। বর্ডার-গাভাসকর ট্রফিতে এবার যে লড়াই চোখে পড়েছে, তা অন্যতম সেরা বলে দাবি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সবশেষে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছে স্টিভ স্মিথদের ক্রিকেট বোর্ড।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications