করোনা লকডাউনে গৃহবন্দি অবস্থায় ফিট থাকার সেরা উপায় বার করে ফেললেন ঋদ্ধিমান সাহা, দেখুন ভিডিও

করোনা লকডাউনে গৃহবন্দি অবস্থায় ফিট থাকার সেরা উপায় বার করে ফেললেন ঋদ্ধিমান সাহা, দেখুন ভিডিও

সবকিছু ঠিক থাকলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে এখন আইপিএলে তাঁকে কিপিং করতে দেখা যেত! বদলে করোনা উদ্বেগে এখন গৃহবন্দি দশা। তবে ক্রিকেটে ফিরতে গেলে ফিটনেস সম্বল। যেকারণে এবার পুরোদমে শরীরচর্চা শুরু করে দিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

ঋদ্ধির লকডাউন কীভাবে কাটছে

বাড়িতে থাকছেন বলে এখন বাড়ির কাজে অনেকটা সাহায্য করছেন। দিন কয়েক আগে ফ্ল্যাটে পাখা পরিষ্কার করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঋদ্ধিমান। চেয়ারের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যান পরিষ্কার করছেন ময়দানের পাপালি।

এবার ফিটনেসে মন দিলেন ঋদ্ধিমান

এবার ফিটনেসে মন দিলেন ঋদ্ধিমান

করোনর কারণে ওলট-পালট জীবন, ক্রিকেটে ফেরা এখন দূর কী বাত। তবে ফিটনেস ধরে রাখতে নিজেস্ব উপায়ে শরীরচর্চা শুরু করে দিয়েছেন। আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ সেই ভিডিও পোস্ট করেছে।

ট্রলি ব্যাগ নিয়ে শরীরচর্চা সুপারম্যান ঋদ্ধিমানের

ট্রলি ব্যাগ নিয়ে শরীরচর্চা সুপারম্যান ঋদ্ধিমানের

এক ভিডিওতে দেখা গিয়েছে ট্রলি ব্যাগ নিয়ে শরীরচর্চা করছেন সুপারম্যান ঋদ্ধিমান। এরপর ঋদ্ধি দুটি কন্টেইনার নিয়ে পেশির জোর বানানোর চেষ্টা চালাচ্ছেন তিনি।

ফিট থাকার সেরা উপায়

বাড়ির দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত থাকাই গৃহবন্দি অবস্থায় ফিট থাকার সবচেয়ে সেরা উপায় মনে করছেন ঋদ্ধি। যেকারণে ঘর পরিষ্কার, ঝাড়ু দেওয়া, পাখা মোছার কাজ করে নিজেকে ব্যস্ত রাখছেন।

বুমরাহ থেকে শ্রেয়স বাড়ির কাজে সময় ব্যয় করছেন

বুমরাহ থেকে শ্রেয়স বাড়ির কাজে সময় ব্যয় করছেন

ভারতীয় দলের তারকা পেসার যশপ্রীত বুমরাহ থেকে শ্রেয়স আইয়াররা এই লকডাউনে বাড়ির কাজে সময় ব্যয় করছেন। বাগান তৈরিতে অনেকটা সময় ব্যয় করছেন চাহাল। শ্রেয়াস আইয়ার ঘর পরিষ্কার করেছেন, বুমরাহও মাকে ঘর পরিষ্কারে সাহায্য করেন। ঋদ্ধিও সতীর্থদের মতো বাড়ির কাজে সময় ব্যয় করছেন।

সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ

পাশাপাশি দু'মাসের পুত্র সন্তানকে সময় দেওয়ার সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান। ক্রিকেটের কারণে স্বাভাবিকভাবেই পরিবারকে বেশ খুশি সময় দিয়ে উঠতে পারেন না। রঞ্জি ট্রফির ফাইনালের আগে পুত্র সন্তানের বাবা হয়েছিলেন পাপালি। স্ত্রী, মেয়ে ও পরিবারের নতুন পুত্র সদস্যকে নিয়ে এখন লকডাউনে মাঝে আনন্দ খুঁজে নিচ্ছেন ঋদ্ধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+