শ্রীলঙ্কার বিরুদ্ধে মহারণ শুরু বুধবার, গলে পরিসংখ্যান বদলাতে মরিয়া টিম ইন্ডিয়া

বুধবার থেকে গলে শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। নিজেদের পারফরমেন্স নিয়ে আশাবাদী অধিনায়ক বিরাট কোহলি 

বুধবার থেকে শ্রীলঙ্কায় শুরু ভারত -শ্রীলঙ্কা প্রথম টেস্ট। তার আগে জোরকদমে অনুশীলন সেরে নিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে শেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে ভারত। সে সিরিজ জিতেছিল টিম কোহলি। কিন্তু তারপর আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলেছে দল। কিন্তু সেখান থেকে ফের বড় ফর্মাটে খেলা। কিন্তু তার জন্য কোনও অসুবিধা হবে মনে করছেন না অধিনায়ক বিরাট কোহলি।

গলে শুরু হবে প্রথম টেস্ট

এদিকে এই সিরিজ থেকেই সরকারিভাবে কোচ বদল হয়েছে টিম ইন্ডিয়ার। রবি শাস্ত্রীর কোচিংয়ে খেলবে দল। ২০১৫ সালে গলে হারতে হয়েছিল ভারতকে। কিন্তু সেসময়ে দলের টিম ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। তাঁর কোচিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল এবং দ্বীপ রাষ্ট্রে সিরিজ জিতেছিল। এবারও দায়িত্বে রবি শাস্ত্রী। ইতিমধ্যেই নিজের পছন্দমত সাপোর্টস্টাফ পেয়ে গেছে ভারতীয় দলের কোচ। তাই নতুন কোচিং টিম প্রথম ম্যাচ থেকেই সাফল্যের স্বপ্ন দেখছে। গলে পরিসংখ্যান বদলাতে বদ্ধপরিকর বিরাট- শাস্ত্রী জুটি। এই মাঠে মুথাইয়া মুরলীধরণ নিজের আটশতম উইকেট পেয়েছিলেন। ভারতের খেলা শেষ গল টেস্টে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৭৬ রান, কিন্তু রঙ্গনা হেরাথের দুরন্ত বোলিংয়ে ১১২ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

নতুন জুটির অ্যাসিড টেস্ট

তবে গলের সেই সময় থেকে এখন সময় অনেক বদলেছে। সেই গল টেস্টের পর ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ তে ভারত ২৩ টি টেস্ট খেলেছে। তারমধ্যে একমাত্র পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিরাট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর ১৭টি টেস্টের ১২টিতে জিতেছে টিম ইন্ডিয়া।

গলের মাঠ

প্রথম টেস্টের দলে কে এল রাহুল ছাড়া বাকি সকলেই সুস্থ ও ফিট। চেতেশ্বর পূজারা, কোহলি, অজিঙ্ক রাহানে মিডল অর্ডারে নিজেদের জায়গা ধরে রাখবেন যা নিয়ে কোনও সন্দেহ নেই। রোহিত শর্মা দলে ফেরার সম্ভবনা উজ্জ্বল। যদি কোহলি পাঁচ বোলারে খেলেন তাহলে দ্বিতীয় স্পিনার হিসেবে অশ্বিনের সঙ্গী হবেন কুলদীপ যাদব। নিজের পঞ্চাশতম টেস্ট নিয়ে দারুণ আশাবদী অশ্বিনও।পুরোন পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ অধিনায়ক বিরাট কোহলিও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল করে দেখাবে দল মত ক্যাপ্টেন কোহলির।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianCricketTeam%2Fvideos%2F1552115181476836%2F&show_text=0&width=225" width="225" height="400" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

এদিকে দীনেশ চাঁদিমল না থাকায় এই টেস্টে শ্রীলঙ্কার অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন হেরাথ রঙ্গনাথন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+