Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্র্যান্ডহোমের অবসর নেওয়ার কথা ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

অবসর গ্রহণ কলিন ডি গ্র্যান্ডহমের:

অবসর গ্রহণ কলিন ডি গ্র্যান্ডহমের:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ২০১২ সালে নিউজিল্যান্ডের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ওই একই বছরই তাঁর অভিষেক হয় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও। এর তার বছর পর ২০১৬ সালে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয় ব্ল্যাক ক্যাপসের হয়ে। দীর্ঘ দশ বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন তিনি।

গ্র্যান্ডহোমের অবসরের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট:

গ্র্যান্ডহোমের অবসরের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট:

নিউজিল্যান্ড ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলিন ডি গ্র্যান্ডহোমের অবসর গ্রহণের কথা জানায়। নিউজিল্যান্ড ক্রিকেটর পক্ষ থেকে জানানো হয় বোর্ডের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্তে এসেছেন তিনি। তিনি চেয়েছেন যাতে তাঁকে সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে রিলিজ করে দেওয়া হয়। তবে, অবাক করার মতো বিষয় হল কোনও খেলোয়াড় অবসর নেওয়ার হলে তা সে নিজে জানায়। তা যে কোনও মাধ্যমেই হোক। কিন্তু এখানে বোর্ড জানিয়েছে কলিনের অবসরের কথা।

নিজের অবসর প্রসঙ্গে গ্র্যান্ডহমের মন্তব্য:

নিজের অবসর প্রসঙ্গে গ্র্যান্ডহমের মন্তব্য:

অবসর গ্রহণ প্রসঙ্গে কলিন ডি গ্র্যান্ডহোম বলেছেন, "আমি এটা মানি যে আমার বয়স কম হচ্ছে না এবং পাল্লা দিয়ে ট্রেনিং আরও কঠিন হয়ে চলেছে। বিশেষ করে চোট সঙ্গে নিয়ে। এ ছাড়া আমার একটা বাড়ন্ত পরিবার রয়েছে এবং আমি বুঝতে চাই ক্রিকেটের পর আমার ভবিষ্যৎ কেমন হতে চলেছে। বিগত বেশ কিছু দিন ধরে এগুলো আমার মাথায় চলছিল। আমি অত্যান্ত ভাগ্যবান যে ২০১২ সালে অভিষেকের পর থেকে ব্ল্যাকক্যাপসের হয়ে খেলার সুযোগ আমি পেয়েছি এবং আমি আমার আন্তর্জাতিক কেরিয়ারের জন্য গর্বিত। কিন্তু আমি মনে করি এটা ইতি টানার আদর্শ সময়।"

নিউজিল্যান্ডের জার্সিতে কলিন ডি গ্র্যান্ডহোমের পারফরম্যান্স:

নিউজিল্যান্ডের জার্সিতে কলিন ডি গ্র্যান্ডহোমের পারফরম্যান্স:

নিউজিল্যান্ডেরপ হয়ে ২৯টি টেস্ট ম্যাচে ১৪৩২ রান করেছেন কলিন ডি গ্র্যান্ডহোম। টেস্ট ক্রিকেটে তাঁর গড় ৩৮.৭০। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান রয়েছে তাঁর। তাঁর সর্বোচ্চ অপরাজিত ১২০ রান। এই ফরম্যাটে তাঁর উইকেট সংখ্যা ৪৯। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৪৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন, সেটাই তাঁর সেরা ফিগার। এ ছাড়া ৪৫টি ওডিআই এবং ৪১টি টি-২০ ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+