'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত নির্দেশিকা জারি করতে অস্বস্তিতে সিওএ, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে
স্বার্থের সংঘাত বিরোধী 'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত নির্দেশিকা জারি করতে অস্বস্তিতে পড়েছে সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ।
স্বার্থের সংঘাত বিরোধী 'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত নির্দেশিকা জারি করতে অস্বস্তিতে পড়েছে সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ। এ ব্য়াপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সংবিধান সংক্রান্ত শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন কমিটি।

সোমবারের বৈঠক
স্বার্থের সংঘাত বিরোধী একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা তৈরির লক্ষ্যে সোমবার বৈঠকে বসেছিল সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ। কিন্তু বৈঠকে এ ব্য়াপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন কমিটির অন্যতম সদস্যা ডায়ানা এডুলজি।

কেন হল না
সোমবারের বৈঠক শেষে সিওএ সদস্যা ডায়ানা এডুলজি জানান, বিসিসিআই-র প্রতিদিনের কর্মব্যস্ততায় স্বার্থের সংঘাত নিয়ে নির্দেশিকা তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তাছাড়া 'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত সম্পূর্ণ নির্দেশিকা জারি করা হলে দেশের কিছু ক্রিকেটার সমস্যার সম্মুখীন হতে পারেন। আর তা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হবে না বলেই মনে করেন সিওএ সদস্যা ডায়ানা এডুলজি।

সমস্যায় কাঁরা
'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত নির্দেশিকা জারি হলে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো দেশের ক্রিকেটীয় লেজেন্ডরা মুশকিলে পড়বেন। কারণ তাঁদের বিরুদ্ধে বিসিসিআই-র একাধিক দায়িত্বে থাকার অভিযোগ উঠেছে।

লেজেন্ডদের বক্তব্য
যাঁদের বিরুদ্ধে স্বার্থের সংঘাত ঘটানোর প্রধান অভিযোগ, তাঁদের সোমবারের বৈঠকে ডেকে পাঠিয়েছিল বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। সচিন তেন্ডুলকর বৈঠকে যেতে অস্বীকার করেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্কাইপে-তে ধরতে সক্ষম হন সিওএ সদস্যরা। মহারাজের সঙ্গে কথা বলে তাঁরা সন্তুষ্ট হয়েছেন বলে জানান ডায়ানা এডুলজি। সোমবারের বৈঠকে হাজির ছিলেন সঞ্জয় মঞ্জেরকর, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, অজিত আগারকর ও রোহন গাভাস্কারের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও।

সাদা কাগজ ও সুপ্রিম কোর্ট
সোমবারের বৈঠকে স্বার্থের সংঘাত সংক্রান্ত সমস্যা সমাধানে সাদা কাগজ সংক্রান্ত নিয়ম চালু করতে চলেছে সিওএ। বিষয়টি কী, তা এখনই জানাতে চাইছেন না সিওএ সদস্যা ডায়ানা এডুলজি। জানান, বিসিসিআই-র সংবিধান সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডায়ানা এডুলজি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications