'আনফিট ক্রিকেটাররা ইনজেকশন নিয়ে খেলতে নেমে পড়েন', ভারতীয় ক্রিকেটে ফের বোমা ফাটালেন চেতন শর্মা
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি শোরগোল ফেলে দেওয়া নানা দাবি করেছেন। এমন সমস্ত দাবি চেতন শর্মা করেছেন যা ভারতীয় ক্রিকেট তথা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। এই ভিডিওয় বিরাট কোহলির অধিনায়কত্ব বিতর্ক, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক, রোহিত শর্মার অধিনায়ক হওয়া থেকে শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন চেতন। তবে যে দাবি ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দিতে পারে, তার মধ্যে অন্যতম হল, চেতন দাবি করেছেন, ভারতীয় দলের খেলোয়াড়রা আনফিট থাকলেও ইনজেকশন নিয়ে ম্যাচ ফিট হয়ে মাঠে নেমে পড়েন।

চোখ বুজে সব দেখছে বিসিসিআই!
চেতন শর্মার এই গোপন ভিডিও নিয়েই শুরু হয়েছে তোলপাড়। তিনি বলেছেন দেশের শীর্ষ খ্যাতনামা ক্রিকেটাররা পুরোপুরি ফিট না হয়েও ইনজেকশন নিয়ে ম্যাচ ফিট হয়ে খেলতে নেমে পড়েন। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এই কঠিন সত্য জানার পরেও চোখ বুজে থেকেছে।

স্টিং অপারেশনে বিস্ফোরক দাবি
শর্মার কথায়, খেলোয়াড়েরা ফিট থাকেন না। অথচ ইনজেকশন নিয়ে খেলতে নেমে পড়েন। আশি শতাংশ ফিটনেস থাকলেও তাঁরা খেলতে রাজি হয়ে যান। এক্ষেত্রে ইনজেকশন তাঁদের সবচেয়ে বড় ভরসা। জি নিউজের এক স্টিং ভিডিও অপারেশনে এই দাবিগুলি করেছেন ভারতের প্রধান নির্বাচক।

ইনজেকশন নেন খেলোয়াড়েরা
খেলোয়াড়রা যদি ৮৫ শতাংশ ফিটও থাকেন তাহলেও বিশ্রাম না নিয়ে তাঁরা তাঁদের দলে নেওয়ার জন্য তদ্বির করতে থাকেন। যদিও মেডিক্যাল টিমের কাছে তাঁরা ক্লিয়ার করতে পারেন না অনেক সময়। এক্ষেত্রে কথা প্রসঙ্গে ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার জসপ্রীত বুমরার নাম নিয়েছেন চেতন শর্মা। যদিও বুমরাহ এমন করেছেন তা তিনি বলেননি। তিনি বলেছেন, অনেক সময় খেলোয়াড়দের বড় চোট আঘাত লেগে যায়। এক্ষেত্রে তাঁরা আশি শতাংশ ফিট থাকলেও ইনজেকশন নিয়ে নিজেদের ফিট প্রমাণের চেষ্টা করেন। আমরা জানি না ওরা কী ইনজেকশন নেয়। তবে এটা নিশ্চয়ই ডোপিংয়ের অধীনে পড়ার মতো বিষয়। তবে সকলে নয়, কিছু খেলোয়াড় এটা করেছেন বলে চেতন দাবি করেছেন।

বিরাটের মিথ্যাচার
অন্যদিকে সৌরভ-বিরাটের রসায়ন নিয়েও মুখ খুলে চেতন শর্মা শোরগোল ফেলে দিয়েছেন। তাঁর দাবি, সৌরভ এবং বিরাটের মধ্যে ইগোর লড়াই হয়েছিল। যার জন্যেই ভারতীয় ক্রিকেটে তুফান বয়ে যায়। চেতন শর্মা দাবি করেছেন, সৌরভ কখনই বিরাট কোহলির কাজের ভক্ত ছিলেন না। এবং কোহলির অধিনায়কত্ব যাওয়ার পিছনেও এই ইগোর মস্ত হাত রয়েছে বলে অনেকে মনে করেছেন। চেতন বলেছেন, বিরাট কোহলির মনে হয়েছিল তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই তাঁর অধিনায়কত্ব গিয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট যখন অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন, সেই সময় বৈঠকে সৌরভ, চেতন ছাড়াও আরও অন্যান্য নির্বাচক এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাটকে স্পষ্টতই অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। যে কথা হয়, বিরাট শোনেননি, অথবা শুনেও পরে সাংবাদিক সম্মেলনে মিথ্যাচার করেছেন। অর্থাৎ একদিনের দলের অধিনায়কত্ব যাওয়ার প্রতিশোধ নিতেই সৌরভের নামে বিরাট মিথ্যাচার করেছেন এমনটাই দাবি চেতন শর্মার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications