'ফ্যাশন আইকন' যুব ধোনির ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সিএসকে-র নতুন ট্রেন্ড

'ফ্যাশন আইকন' যুব ধোনির ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সিএসকে-র নতুন ট্রেন্ড

সোশ্যাল মিডিয়ায় 'ফ্যাশন আইকন ইন ইয়ুথ' ট্রেন্ড চালু করল চেন্নাই সুপার কিংস। যুব এমএস ধোনির ছবি পোস্ট করে সোমবার যার শুভ সূচনা করেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ট্রেন্ড। সিএসকে-র উদ্যোগে সামিল হয়েছেন নেটিজেন থেকে ক্রিকেট প্রেমীরা। ভাইরাল হয়েছে ধোনির তরুণ বয়সের ছবিও।

ফ্যাশন আইকন যুব ধোনির ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সিএসকে-র নতুন ট্রেন্ড

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে টুর্নামেন্ট। তার আগে হাত গুটিয়ে বসে না থেকে সোশ্যাল মিডিয়ায় 'ফ্যাশন আইকন ইন ইয়ুথ' ট্রেন্ড চালু করেছে চেন্নাই সুপার কিংস। 'থালা' মহেন্দ্র সিং ধোনির ছবি দিয়ে উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। যেখানে সাদা-কালো টি-শার্ট পরিহিত তরুণ ধোনিকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বাঁ-হাতে প্ল্যাস্টার থাকা সত্ত্বেও ধোনির মুখের সেই পরিচিত, শান্ত হাসি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

এমএস ধোনির যুবক বয়সের ছবি পোস্ট করার পাশাপাশি 'ডিড উই হিয়ার ফ্যাশন আইকন ইন ইয়ুথ' ক্যাপশনও লিখেছে সিএসকে। একই ট্রেন্ডে দলের ব্রিটিশ অল রাউন্ডার স্যাম কারান, নারায়ণ জগদীশন এবং হরিশঙ্কর রেড্ডির তরুণ বয়সের ছবিও পোস্ট করেছে সিএসকে। ফলে সেই ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনদের কেউ কেউ নিজেদের তরুণ বয়সের ছবি পোস্ট করে এই ট্রেন্ডে সামিল হয়েছেন।

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে গত ৪ মে স্থগিত করে দেওয়া হয়েছিল আইপিএল। তার আগে পর্যন্ত গত বছরের ব্যর্থতা ভুলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিএসকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছেন এমএস ধোনিরা। আইপিএলের শেষাংশ শুরু হলে চেনা ছন্দেই সিএসকে শিবিরকে খেলতে দেখা যাবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+