Chandrayaan 3: সফল উৎক্ষেপণ, ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা বার্তা সচিন-যুবরাজদের
স্বপ্নের পথে যাত্রা শুরু চন্দ্রযান ৩-র, ইতিহাসের সাক্ষী হল ভারত। চাঁদের পাহাড়ে পাড়ি দিল চন্দ্রযান ৩। এই অভিযানের সাফল্যের দিকে এই মুহূর্তে তাকিয়ে ভারতীয় মহাকাশ ও গবষণা সংস্থা ইসরো। চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণের পর দেশ থেকে শুভেচ্ছাবার্তা ভেসে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।
শুক্রবার দুপুরে নির্ধারিত সময়ে শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপন করা হয় চন্দ্রযান ৩-এর। এরপর থেকেই ইসরোর বন্দনায় গোটা দেশ। সমাজ মাধ্যমে উপচে পড়ছে উৎক্ষেপনের ছবি। এই তালিকায় থেকে বাদ যাননি কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের।

সচিন টুইট করে লিখেছেন, "ইসরোর পে লোডে ১৪০ কোটি দেশবাসী স্বপ্ন, গর্ব এবং বিশ্বাস রয়েছে। চন্দ্রযান-৩ এর উত্ক্ষেপণ আমাদের সবার হৃদয়কে আরও গবির্ত করেছেন। সব বিজ্ঞানীদের তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই। দেশবাসীর জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জয় হিন্দ।"
ISRO’s payloads carry the dreams, pride and belief of 1.4 billion Indians. Chandrayaan-3 launch swells all our hearts with pride. Congratulations to all our scientists for their untiring efforts. Memorable day for all Indians. Jai Hind! 🇮🇳🚀#Chandrayaan3 pic.twitter.com/VAwTWXAn9y
— Sachin Tendulkar (@sachin_rt) July 14, 2023
ইসরোর গবষেক এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি ব্যাক্তিদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন যুবরাজ সিং থেকে জয় শাহ।
India continues to soar to even greater heights as we successfully launch Chandrayaan-3 🚀
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 14, 2023
My heartfelt congratulations to @isro and all the brilliant minds behind this great feat! 🙏🏻
Proud moment for every Indian 🇮🇳 #Chandrayaan3
আপাতত যাবতীয় প্রক্রিয়া একেবারে পরিকল্পনা মতো এগিয়েছে। প্রতিটি পর্যায়ে সাফল্য মিলেছে। ইসরোয় দফতরে প্রতিবার ঘোষণার সঙ্গে-সঙ্গে তুমুল হর্ষধ্বনি দেওয়া হচ্ছে। চন্দ্রযান-২-এর ব্যর্থতা ভুলে চন্দ্রযান ৩ ইতিহাস লিখতে চাইছে।ইসরো এবার সাফল্য আনতে কোমর বেঁধেছে।
Success! #Chandrayaan3 has soared into the sky, carrying our dreams and aspirations to new heights! Congratulations to @isro and the dedicated team behind this remarkable achievement. We eagerly await the discoveries and insights that await us on the lunar surface! #ISRO pic.twitter.com/Mr5TT3CVUi
— Jay Shah (@JayShah) July 14, 2023

রওনা হওয়ার ১৪ মিনিটে ৫৯ সেকেন্ডের মাথায় পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩। ১৭৯ কিলোমিটার উপরে উঠে চন্দ্রযান ৩-কে ছেড়ে দেয় রকেট। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। আর সেটিকে ২৩ বা ২৪ অগাস্ট চাঁদের মাটিতে নামানো হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications