Champions Trophy: ভারতীয় দলে নতুন সুপারম্যান কে? মাইলস্টোন ম্যাচ শেষে সাজঘরে পুরস্কার পেলেন কোহলি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে সেমিফাইনালে স্থান পাকা করে নিয়েছে ভারত। প্রথম তিন ম্যাচ জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু প্রথম দুই ম্যাচের মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরও সেরা ফিল্ডারকে ভারতীয় দলের পক্ষ থেকে পদক দিয়ে পুরস্কৃত করা হল।

বাংলাদেশ - পাকিস্তান ম্যাচের মতোই নিউজিল্যান্ড ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হল। সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হয়েছে। ভিডিও-র শুরুতে ফিল্ডিং কোচ টি দিলীপকে দলের ফিল্ডারদের প্রশংসা করতে শোনা যায়।

Champions Trophy

বিরুদ্ধে ম্যাচ জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান ভালো হয়নি। ম্যাচে একাধিক ক্যাচ ফস্কান ক্রিকেটারা। যদিও টি দিলীপ দাবি করেছেন ম্যাচে ভালো ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরেছেন ক্রিকেটাররা। প্রথমে তিনি নাম করেন অক্ষর প্যাটেলের রাচিন রবীন্দ্রের দুরন্ত ক্যাচ ধরার জন্য প্রশংসা করেন। তাঁকে সুপারম্যান বলেও উল্লেখ করেন ফিল্ডিং কোচ। এরপর তিনি নাম করেন বিরাট কোহলির। প্রতিটি ম্যাচে নিজেকে ছাপিয়ে যাওয়ার জন্য কোহলির প্রশংসা করেন তিনি। তৃতীয় নাম নেন শ্রেয়স আইয়ার।

অক্ষর বা শ্রেয়স নন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে সেরা ফিল্ডার হয়েছেন বিরাট কোহলি। কিন্তু পদক দেওয়ার সময় মজার ঘটনা ঘটে। পদকটি খুঁজে পাওয়াই যাচ্ছিল না। অবশেষে অক্ষর প্যাটেলের কাছ থেকে পদকটি উদ্ধার হয়। সেটা বিরাট কোহলিকে প্রদান করা হয়। এর আগে কোহলি মনোনয়ন পেলেও পদক পাননি শেষ দুই ম্যাচে।

ভারতীয় দলের ফিল্ডি নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন ট্রফিতে। রবিবার দেখা গেল ভারতীয় ক্রিকেটাররা ফিল্ডিং করার সময় বেশ সমস্যায় পড়লেন বরুণ চক্রবর্তী শ্রেয়স আইয়ররা। সেই সঙ্গে রাহুলের ক্যাচ মিস তো আছেই। কিন্তু সেমিফাইনাল ম্যাচে ক্যাচ মিস হলে বা ফিল্ডিংয়ের জন্য অতিরিক্ত রান হলে সেটা দলের বিপদের কারণ হতে পারে. তিন ম্যাচে এখনও পর্যন্ত ছয়টি ক্যাচ ফেলেছেন ভারতীয় দলের সদস্যরা।


২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটারদজের ফিল্ডিংয়ে উন্নতি করার লক্ষ্যে বিশেষ পুরস্কার ঘোষণা হয়েছিল। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। সেই ধারা বজায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+