Champions Trophy: প্রথম থেকেই তীব্র লড়াই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্য়াচ নিয়ে কী বললেন কোহলি?

বুধবার থেকে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরল একদিনের ফর্ম্যাটে। আগামীকাল ভারত খেলতে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল ভারত। খুব একটা ছন্দে না থাকলেও এই টুর্নামেন্টে ফোকাসে বিরাট কোহলি। বোধনের দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করলেন কিং কোহলি।

২০১৩ সালে ধোনির নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়মন্স ট্রফি জিতেছিল। সেই দলের সদস্য ছিলেব কোহলি। এবার তাঁর কাছে দ্বিতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ। পাশাপাশি আরও একগুচ্ছ রেকর্ড সৃষ্টির হাতছানি, ক্রিকেট কেরিয়ারে একাধিক আইসিসি ইভেন্টে অংশ নিয়েছেন কোহলি। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স কতটা আলাদা সেটা জানাতে ভুল করলেন না বিরাট।

Champions Trophy

সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কোহলি বলেন, ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। আমি সবসময় এই টুর্নামেন্টটি পছন্দ করি। এই প্রতিযোগিতার মান অত্যন্ত কঠিন। এখানে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে সব সময় সেরা চারে থাকতে হবে। গ্রুপ পর্ব থেকে তীব্র প্রতিযোগিতা। । প্রতিযোগিতার মাত্রা সবসময় ভালো থাকে এখানে।

কোহলি আরও বলেন, ওডিআই ফর্ম্যাটে খেলা হয়, এটি টি২০ বিশ্বকাপের মতোই চাপ তৈরি করে। সেখানেও লিগ পর্বে আপনার তিনটি বা চারটি খেলা থাকে। আপনি যদি শুরুটা ভালো না করেন, তাহলে আপনি চাপে থাকবেন। চাপটা প্রথম খেলা থেকেই জিততে হবে। এই প্রতিযোগিতার কারণেই আমি এখানে খেলতে পছন্দ করি, প্রথম খেলা থেকেই আপনাকে সেরা হতে হবে।

আগামী রবিবার ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে ২০১৭ সালের ফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। এবার ভারতে কাছে বদলার ম্যাচ।

রিজওয়ানদের বিরুদ্ধে খেলা নিয়ে বিরাট কোহলি বলেন, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। পাকিস্তান ভালো খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে, এই টুর্নামেন্টে তারা বেশিরভাগ ম্যাচ ঘরের মাঠে খেলবে। এবার তাদের হারানো করা কঠিন হবে কারণ তাদের কাছে সমস্ত খেলোয়াড় উপলব্ধ রয়েছে। শেষ বার যখন মুখোমুখি হয়েছিলাম তখনকার মতো এখন মতো চোট নিয়ে চিন্তা নেই পাকিস্তানের
এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড সৃষ্টি করতে পারেন কোহলি তার জন্য তাঁকে ১৭৩ রান করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+