Champions Trophy: রোহিতকে নিয়ে কংগ্রেস নেত্রীর মন্তব্যকে সমর্থন সৌগতের, তৃণমূল সাংসদের বক্তব্যে নয়া বিতর্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই রোহিত শর্মাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে। রবিবার ভারত নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ভারত অধিনায়ককে মোটা বলেন এমনকি তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এই ইস্যুতে আগেই সরব হয়েছিল বিজেপি। এবার কংগ্রেস নেত্রীকে সমর্থন করে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
গতকাল থেকেই কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদের রোহিত শর্মাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়। সেই বিতর্কে এবার নতুন যাত্রা যোগ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। কংগ্রেস নেত্রীর মতোই সৌগত রায়ও মনে করেন রোহিতের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। অধিনায়ক হিসাবে তো নয়ই এমনকি ক্রিকেটার হিসাবেও তিনি বর্তমান ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য নন। তৃণমূল সাংসদের এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

একইসঙ্গে সৌগত রায় আরও বলেন, রোহিতরা মাঠে পারফরম্যান্স করতে পারেন না কিন্তু বিজ্ঞাপণে মডেল হন। অনেক নতুন নতুন ক্রিকেটার উঠে আসছেন তাদের সুযোগ বেশি করে দেওয়া প্রয়োজন। একইসঙ্গে অধিনায়কত্ব প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, আমার তো পছন্দ জসপ্রীত বুমরাহ। কিন্তু তিনি ফিটনেসের জন্য বাইরে আছেন। শ্রেয়স আইয়ার আছেন, তিনিও অধিনায়কত্ব করতে পারেন। রোহিতের দলে জায়গা পাওয়ার কথা নয়, অধিনায়কত্ব তো পরের বিষয়।
এর আগে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত প্রসঙ্গে জানান, একজন ক্রিকেটার হিসাবে রোহিত শর্মা অনেক বেশি মোটা। ভারতের ক্রিকেট ইতিহাসে সবথেকে খারাপ অধিনায়ক। রোহিত অত্যন্ত মাঝারি মানের ক্রিকেটার। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।
#WATCH | On Shama Mohamed's comments on Indian cricket team captain Rohit Sharma,TMC MP Saugata Roy says, "... What the Congress leader has said is right...Rohit Sharma shouldn't even be in the team." https://t.co/wkbHEfD5Pv pic.twitter.com/9AEHEi42NG
— ANI (@ANI) March 3, 2025
কংগ্রেস নেত্রীর এমন মন্তব্যে রোহিতকে সমর্থন জানিয়ে আসরে নামে বিজেপি। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, যাঁরা রাহুল গান্ধীর অধিনায়কত্বে ৯০টি নির্বাচনে হেরেছেন, তাঁরা রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড দুর্দান্ত। এর আগে কংগ্রেস ভারতের প্রতিষ্ঠানগুলি এবং সেনা বাহিনীর বিরুদ্ধে কথা বলত। আর এখন কংগ্রেস ভারতীয় ক্রিকেট দলের বিরোধিতা করতে শুরু করেছে।
এদিকে বিসিসিআইয়ের সভ সভাপতি তথা কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা বলেছেন, শামা মহম্মদ রোহিতকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। রোহিত শর্মা একজন ফিট ক্রিকেটার।
সব মিলিয়ে মাঠের বাইরে রোহিতকে নিয়ে রাজনৈতির বিতর্ক চরমে। তবে রোহিতের ফোকাসে এখন শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications