Champions Trophy: বুমরাহকে ছাড়াই ফাইনালে ভারত, স্পিনারদের সাফল্যের সঙ্গে রয়েছে শামির ভূমিকাও

বিগত কয়েক বছর ধরেই ভারতীয় বোলিং বিভাগের প্রধান কাণ্ডারী জসপ্রীত বুমরাহ। দেশে হোক বা বিদেশের মাটিতে, আইসিসি ইভেন্টে হোক বর্ডার-গাভাসকর ট্রফি বড় ইভেন্টগুলিতে ভারতীয় বোলিংয়ের মূল ভরসা বুমরাহই। চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে খেলতে পারছেন না বুমরাহ। কিন্তু বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। বুমরাহের অভাব অনেকাই ঢেকে দিলেন মহম্মদ শামি।

অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ ম্যাচে চোট পেয়েছিলেন বুমরাহ, এরপর থেকে জাতীয় দলের বাইরেই রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারলেন না। বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বুমরাহ এখন বিশ্বের সেরা পেসার, কিন্তু তাঁকে বাদ দিয়েই ফাইনালে উঠল ভারত। সেই সঙ্গে ভারতীয় বোলিংয়ের বিকল্প শক্তিও প্রমাণিত হল।

shami

২০২৪ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। টেস্টে ৭১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে যেমন টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। দুবাইয়ে ভারত বনাম পাক ম্যাচের আগেই স্টেডিয়ামে পৌঁছেই বুমরাহ সরাসরি মাঠে পৌঁছে যান। সেখানে জয় শাহ তাঁকে পুরস্কৃত করেন। বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত।

এর নেপথ্যে একদিকে যেমন আছে মহম্দম শামির অবদান। তেমনই টিম ইন্ডিয়ার রণকৌশলের তারিফ করতেই হবে। বুমরাহের বদলে বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে মাস্টার স্ট্রোক দেয় ভারতীয় দল। দুবাইয়ে উইকেটে স্পিনারদের দিয়েই প্রতিপক্ষ দলগুলিকে সমস্যায় ফেলে পাশাপাশি চোট আঘাতের সমস্যা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে আবার স্বমহিমায় শামি।

২০২৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মহম্দ শামি। গোটা টুর্নামেন্টে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করেছেন ভারতীয় দলের তারকা পেসার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শামির নেন ৫ উইকেট। এখনও পর্যন্ত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির উইকেট সংখ্যা হল ৮।

ফলে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ফর্ম ধরে রেখেছেন শামি। ফাইনাল ম্যাচে বরুণ-কুলদীপরাও থাকলেও শামি কিন্ত বিরাট ভরসা। ম্যাট হেনরি খেলতে না পারলে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ আছে শামির সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+