Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ফোকাসে থাকবেন রোহিত-গিল, ভারত-পাক ম্যাচে এগিয়ে কে? বিশ্লেষণে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের ম্যাচ মানেই সম্মানের লড়াই। স্বাধীনতার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল। ২০০৮ সালের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে দ্বি পাক্ষিক সিরিজ। ফলে এই দুই দেশের খেলা এখন সীমাবদ্ধ শুধুমাত্র আইসিসি ইভেন্টেই।

রবিববার আরও একটা ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে প্রথমবার ভারত-পাকিস্তানের ম্যাচ হতে চলেছে দুবাইতে। এই ম্যাচ নিয়ে নানা মুণির নানা মত। কে এগিয়ে? কে পিছিয়ে? এই নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে চলছে জোর চর্চা। ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকারে ভারত-পাক ম্যাচ নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Champions Trophy

অনেকেই এই ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন শক্তির বিচারে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে। তবে পাকিস্তান প্রথম ম্যাচে হারলেও তারা যে কঠিন চ্যালেঞ্জ ভারতকে দেওয়ার ক্ষমতা রাখে তা মনে করিয়ে দিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, আগে থেকে এই ম্যাচে কোনও প্রেডিক্ট করা যাবে না। ওডিআইতে পাকিস্তান দল খুবই শক্তিশালী।

একইসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নিউজিল্যান্ডের কাছে হারতে পারে কিন্তু তারা ভালো খেলেছে। নিউজিল্যান্ড টেস্টে , টি২০-র মতোই ওডিআই ফর্ম্যাটে অত্যন্ত শক্তিশালী দল। ফলে তাদের বিরুদ্ধে পাকিস্তান ভালো খেলেছে পাকিস্তান। ফলে দারুন একটা উপভোগ্য ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচ নিয়ে শুধু দুই দেশ নিয়ে গোটা বিশ্ব অপেক্ষা করছে।

ভারতীয় দলে কাদের দিকে ফোকাস থাকবে এই ম্যাচে? এই প্রশ্নের উত্তরে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ব্যক্তিগত কারোর নাম করা কঠিন, তাও শুভমান গিল খুব ভালো ছন্দে আছেন, রোহিত শর্মাও ভালো খেলছেন। সঙ্গে হার্দিক আছে, ভারত মূল তারুণ্য নির্ভর একটা দল। আসলে ভারত একদিনের ক্রিকেটে খুবই শক্তিশালী দল। দুই দলই সমান শক্তিশালী। ফলে কাউকে এগিয়ে রাখা কঠিন।
খাতায় কলমে যে দলই এগিয়ে থাকুক না কেন এই ম্যাচ সব সময়ই শূন্য থেকে শুরু হয়। তবে পাকিস্তানের জন্য এই ম্যাচ কার্যত ডু অর ডাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+