Champions Trophy: ছেলে ব্রাত্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে, কাদের বিরুদ্ধে গর্জে উঠলেন সঞ্জুর বাবা?

বিজয় হাজারে ট্রফি না খেলার জন্যই কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য হতে হল সঞ্জু স্যামসনকে, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে তখন মুখ খুলেছেন তাঁর বাবা স্যামসন বিশ্বনাথ। তাঁর ছেলের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য সরসারি তোপ দেগেছেন কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের একাংশের বিরুদ্ধে।

এরআগে সঞ্জু কেরিয়ার নষ্ট করার জন্য কেরল ক্রিকেট সংস্থাকেই দায়ী করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারু। এবার সেই একই সুর শোনা গেল সঞ্জুর বাবার গলাতেও। তিনি দায়ী করেছেন কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের। ধারাবাহিক ভাবে রান করা সঞ্জুর বাদ পড়া মেনে নিতে পারছেন না তাঁর বাবা।

একটি সংবাদ মাধ্যমকে সঞ্জুর বাবা বিশ্বনাথ জানিয়েছেন, কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তা আমার ছেলেকে পছন্দ করে না। আমি এর আগে কখনও রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি, কিন্ত এবার করতে বাধ্য হচ্ছি। কারণ এই বার যেটা আমার ছেলের সঙ্গে হল সত্যিই খুব বড়। সঞ্জু একাই শুধু বিজয় হাজারের শিবিরে যায়নি এমনটা নয়, বেশ কয়েকজন ক্রিকেটারও যায়নি। কিন্তু তাদের খেলতে দেওয়া হয়েছে।

বিশ্বনাথ একইসঙ্গে উল্লেখ করেছেন, সভাপতি জয়েশ জর্জ বা সচিব বিনোদ কুমার নন, অন্য কিছু কর্তা আছেন যাঁরা সব সময়ই পরিবেশকে বিষাক্ত করে তোলেন। খেলোয়াড়, খেলা নিয়ে ব্যবসা করার ইচ্ছা আমাদের নেই। আমি শুধু চাই আমার ছেলেকে খেলার সুযোগটা দেওয়া হোক। কোনও ভুল হলে সেটা নিয়ে আলোচনা হতেই পারে, তার জন্য এক তরফা কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

প্রস্তুতি শিবিরে যোগ না দেওয়ায় বিজয় হাজারে ট্রফির কেরল দল থেকে বাদ যান সঞ্জু। তা নিয়ে কংগ্রেস সংসাদ শশী থারু লিখেছেন, সঞ্জু স্যামসন রাজ্য সংস্থার কর্তাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি বিজয় হাজারে ট্রফির জন্য প্রস্তুতি শিবিরে অংশ নিতে পারবেন না। কিন্তু তার পরেও তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। এরই ফলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সঞ্জুকে জাতীয় দল থেকে বাদ পড়তে হল। তাঁর কেরিয়ার শুধু প্রশাসকদের ইগোর জন্য শেষ হয়ে যাচ্ছে।

কেসিএ সভাপতি জয়েশ জর্জ অবশ্য আগেই বলেছেন, আমার জানা নেই বিজয় হাজারে না খেলার জন্যই সঞ্জুকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য রাখা হয়েছে কিনা। কিন্তু বিজয় হাজারতে সঞ্জু কেরল দলের সঙ্গে যো করেছে তা একেবারেই ভালো নয়। এক লাইন লিখে সঞ্জু জানিয়েছে ও খেলতে পারবে না। ওকেই আমরা দলের নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছিলাম। সে ভাবেই দল ঘোষণা করা হয়েছিল। হঠাৎ ও জানাল যে খেলতে পারবে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রথম থেকেই চর্চায় ছিল দুটি নাম সঞ্জু এবং পন্থ। ঋষভ পন্থ সম্ভবত স্যামসনের খেলার পরিবর্তন অনেক বেশি করতে পারে। এবং সেই কারণেই সঞ্জুর বদলে পন্থকে নেওয়া হয়েছে। একইসঙ্গে উইকেটকিপিংয়ে দক্ষতার জন্যই যে সঞ্জু স্যামসনের বদলে পন্থকে নেওয়া হয়েছে বলেই মত ক্রিকেট বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+