Champions Trophy: একদিনের বিশ্বকাপের রিপিট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও! সেমিফাইনালে জায়গা করে নিল একই চার দল
একদিনের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে আইসিসির দ্বিতীয় মেগা ইভেন্টের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি। ঐতিহ্য এবং প্রতিযোগিতার মানের নিরিখে এই টুর্নামেন্টকে মিনি বিশ্বকাপ বলা হয়। শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ সেমিফাইনালিস্ট চূরান্ত হয়ে গেল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগেই ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছিল। বৃষ্টির কারণে শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছে। ফলে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে স্থান করে নিয়েছেন স্টিভ স্মিথরা। এবার প্রশ্ন সেমিফাইনালে চতুর্থ দল কে হবে। দক্ষিণ আফ্রিকা না আফগানিস্তান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের চার দল হল ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তাৎপর্যপূর্ণ হল ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে এই চার দলই সেমিফাইনালে স্থান করেছিল। ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। অন্যদিকে, অস্ট্রেলিয়া খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনাল খেলেছিল।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের মতোই এই একই চার দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিল। সেমিফাইনালে কারা খেলবে তা নিয়ে নানা মুণির নানা মত ছিল। তবে কোনও অঘটন ঘটল না। চার শক্তিশালী দলই সেমিতে জায়গা করে নিল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুসারে, গ্রুপ এ-র শীর্ষে থাকা দল সেমিফাইনালে বি-র গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। পাশাপাশি এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সেমিফাইনালে বি গ্রুপের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে।ভারতের সেমিফাইনাল ম্যাচ কবে হবে এবং প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপরই।
ইংল্যান্ড আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সান্ত্বনার জয় দিয়ে ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ইনিংস শেষ করাই লক্ষ্য ছিল ইংল্যান্ডেরক। কিন্তু দলের ব্যাটিংয়ের যা হাল তাতে সেই সম্ভাবনা ক্ষীণ












Click it and Unblock the Notifications