Champions Trophy: ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই! মতামত জানিয়ে দিলেন দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি
ঠিক ১৬ দিন পরেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে আইসিসি মেগা ইভেন্ট ঘিরে উন্মাদনার পারদ বৃদ্ধি পাচ্ছে। আট দলকে নিয়ে এবার হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবার ওডিআই ফর্ম্যাটে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নানা মুণির নানা মত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট বেছে নিলেন রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং।
ভারত শেষ ওডিআই সিরিজে শ্রীলঙ্কার কাছে হারে এবং সাম্প্রতিক সময়ে ভারতের টেস্ট পারফরফ্যান্সও অত্যন্ত খারাপ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকেই ফেভারিটের তালিকায় রেখেছেন রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং। দুই কিংবদন্তি ক্রিকেটারই মনে করছেন এই দুই এবার ফাইনাল খেলতে পারে।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে এই টুর্নামেন্টের ফাইনালিস্টের কথা ভাবা যায় না। দুটো দলেই রয়েছে একাধিক সংখ্যায় প্রতিভাবান ক্রিকেটার। যদি সাম্প্রতিককালের বেশিরভাগ আইসিসি ইভেন্টগুলোর দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে না কোনওভাবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়াই ফাইনাল খেলেছে।
ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, 'ভারত ও অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে সেরা ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে। আর যার ফলে অন্য দলগুলোর এই দুই দলকে চ্যালেঞ্জ জানাতে হলে আর একটু বেশি শক্তিশালী হতে হবে।
কিছু দিন আগে আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক বলেছিলেন, টেস্টে সাম্প্রতিক সময়ে ভারত খারাপ খেলতে পারে। কিন্তু সাদা বলে সম্পূর্ণ অন্য ভারতকে দেখা যাবে। শেষ দুটি আইসিসি ইভেন্ট দেখুন। ভারত অপরাজিতভাবে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। আর একদিনের বিশ্বকাপে একটা মাত্র ম্যাচে হেরেছে। সব মিলিয়ে ভারত শেষ দুটি আইসিসি ইভেন্টে ১টা ম্যাচ হেরেছে। ফলে সাদা বলের ক্রিকেটে ভারত দারুন দল। আমার মতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট হয়েই নামবে। আমার মনে হয়ে ভারত এখন দারুন একটা সাদা বলের দল।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications