Champions Trophy: জয়শঙ্করের পাকিস্তান সফরে কথা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও! ভারতকে নিয়ে আশাবাদী পিসিবি প্রধান
এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের পাকিস্তান সফর নিয়ে কোনও রকম জটিলতার অবসান হচ্ছে না। ফলে সূচিও চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না আইসিসি এবং আয়োজক দেশের পক্ষে। বিসিসিআই কেন্দ্রের কোর্টে বল ঠেলেছে। ভারতীয় বোর্ডের সাফ বক্তব্য সরকার অনুমতি দিলেই পাকিস্তানে দল পাঠাবেন তারা।
এই পরিস্থিতি শুধু বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা সীমাবদ্ধ না রেখে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করার পথে হাঁটতে পারে পিসিবি।আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে আয়োজিত হতে চলেছে এসসিও কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে ভারত থেকে যোগ দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশ মন্ত্রীর পাক সফরের মধ্যেই তাঁর দেখা করতে পারেন পিসিবি চেয়ারম্যান।

চলতি বছরে এসসিও কাউন্সিলের বৈঠকে এবছর সভাপতিত্ব করছে পাকিস্তান। সূত্রের খবর, এসসিও কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ । ২০০১ সালে সাংহাইতে গঠিত হয় এই সংগঠন। সেসময় রাশিয়া, চিন, কির্গিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রনেতারা মিলে সংগঠন তৈরি করেন। ২০১৭ তে সংগঠনের স্থায়ী সদস্য় হয় ভারত ও পাকিস্তান। কিন্তু মোদী যাচ্ছেন না পাকিস্তানে। তার পরিবর্তে যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রাজীব শুক্লা বলেছেন, '২০২৫ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাবে কিনা সেটা একান্তই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর। ভারতীয় দল কোন বিদেশ সফরে যাবে সেটার জন্য কেন্দ্রের অনুমতি নিতে হয়। এটাই নিয়ম। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই সংশ্লিষ্ট বিদেশ সফরে যেতে পারে ভারতীয় দল। কিন্তু আগামী বছর পাকিস্তানে ভারত যাবে কিনা সেটা এখনও চূড়ান্ত হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সরকার যে সিদ্ধান্ত নেবে বিসিসিআই সেটাই মেনে চলবে।'
India vs Bangladesh: টি২০ ক্রিকেটে নয়া নজির, বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের রেকর্ড স্পর্শ করল ভারত
যদিও রবিবার পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, 'ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে। অন্য সব দলই পাকিস্তানে আসবে।'












Click it and Unblock the Notifications