Champions Trophy: ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়েও জটিলতা! টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হবে কোন দল? জানুন বিস্তারিত
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু এখনও প্রস্তুতি পর্বই অথৈ জলে। যে কোনও আইসিসি ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলি প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে নিজেদের শক্তি দুর্বলতা গুলি দেখে নেয়। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কবে কোন দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে তা এখনও নিশ্চিত করতে পারল না আইসিসি।
মূলত অংশগ্রহণকারী দলগুলি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে। তবে একই গ্রুপের মধ্যে থাকা দলগুলি প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে মুখোমুখি হয় না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যতিক্রম হতেই পারে, কারণ ভারতীয় দল থাকবে দুবাইতে। বাকি সব দল থাকবে পাকিস্তানে। ভারতের প্রথম খেলা বাংলাদেশের বিরুদ্ধে। একামাত্র টাইগাররাই দুবাইতে থাকতে পারে।

২০ ফেব্রুয়ারি যেহেতু ভারত ও বাংলাদেশ খেলবে দুবাইয়ে, এই দুই দেশের মধ্যে প্রস্তুতি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেই সময়ে ভারত ও বাংলাদেশ, এই দু'টি দল থাকবে দুবাইয়ে। সেই সময়ে টুর্নামেন্টে অংশগ্রহণ কারী বাকি ছয় দল থাকবে পাকিস্তানে । কিন্ত আইসিসির নিয়ম অনুসারে একই গ্রুপে থাকা দুই দল কখনই প্রস্তুতি ম্যাচে অংশ নেয় না। এমনকি বাংলাদেশও খেলতে রাজী হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকছে।
ফলে আইসিসির সামনে একটি বিকল্প থাকতে পারে। প্রতিযোগিতায় অংশ না নেওয়া কোনও দলের সঙ্গে ভারতের প্রস্তুতি ম্যাচ রাখা। এই নাম উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহিরদলের। তারাই ভারতের বিরুদ্ধে খেলতে পারে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি সব দলের ম্যাচ হবে পাকিস্তানে। ভারত সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচও খেলবে দুবাইতে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি।
পিসিবি একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে , যা ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়করা উপস্থিত থাকবেন, পাশাপাশি আইসিসি ইভেন্টে ফটোশ্যুট হবে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন হবে। ফলে রোহিতকে কয়েক ঘণ্টার জন্য হলেও পাকিস্তানে যেতে চলেছেন। কিন্তু বিসিসিআই রোহিতকে পাঠাতে নারাজ। সেটা নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে লিখতে চায়নি না বিসিসিআই। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। চরম ক্ষিপ্ত হয়ে উঠে পিসিবি। শেষ পর্যন্ত সুর নরম করে বিসিসিআই।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications