Champions Trophy: হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের দাবিতে আংশিক সম্মতি আইসিসির! কত দিন বজায় থাকবে এই নিয়ম?
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান হতে চলেছে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মেগা টুর্নামেন্ট নিয়ে জট কাটার বিষয়টি অনেকটা গতি পেয়েছে, শনিবারই আইসিসির বৈঠকের পরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান হতে পারে। তবে শুক্রবার সকালে পাওয়া গেল বিরাট আপডেট।
ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হতে চলেছে দুবাই। পিসিবির দাবি ছিল, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে পাকিস্তানও আইসিসির কোনও টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। আইসিসি ফিউচার টুর অনুযায়ী, আগামী কয়েক বছরে পুরুষ এবং মহিলাদের একাধিক আইসিসি ইভেন্ট রয়েছে ভারতের মাটিতে। পাকিস্তান দাবি করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে কোনও টুর্নামেন্ট খেলতে তারাও পুরুষ বা মহিলা ক্রিকেট দল পাঠাবে না।

সংবাদ সংস্থাকে একটি সূত্র জানিয়েছেন, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক। ফলে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হতে পারে। পাশাপাশি আগামী বছর মহিলাদের একদিনের বিশ্বকাপের পাকিস্তান দলের ম্যাচও অন্য দেশে দেওয়া হতে পারে। তবে পাকিস্তানের অতিরিক্ত ক্ষতিপূরণের বিষয়টি এখনও আলোচনার মধ্যে রয়েছে বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৃহস্পতিবারই হয়ত ঘোষণা হয়ে যেত, কিন্তু জয় শাহ শনিবার বোর্ড মিটিং ডেকেছেন। আইসিসির এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, বেশিরভাগ সদস্য দেশগুলিই হাইব্রিড মডেলের পক্ষে আছেন. ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে যৌথভাবে আয়োজিত হবে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে।
কয়েক মাস পরই শুরু আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনও এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে।
AUS vs IND: অ্যাডিলেডে ম্যাচের আগে দ্রাবিড়ের মুখে গাব্বার স্মৃতি, পন্থকে নিয়ে কী বললেন বিশ্বকাপজয়ী কোচ?
ফলে সব নজর এখন শনিবারের দিকে, সেদিনই সূচি ঘোষণা হতে পারে। সম্প্রচারকারী সংস্থার চাপ আছে আইসিসির উপর কারণ এখনও সূচি ঘোষণা না হওয়ায় তারা প্রচার শুরু করতে পারছেন না।












Click it and Unblock the Notifications