চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারা ম্যাচে অনবদ্য রেকর্ড 'বাজিগর' হার্দিকের
ফাইনালে মাঠে যখন রানের বোঝা ঘাড়ে চাপিয়ে একের পর এক মহারথী ফিরে যাচ্ছেন ব্যর্থ হয়ে, তখন একমাত্র লড়াই ফিরিয়ে দিলেন হার্দিক। একইসঙ্গে ব্যক্তিগত একটি অনবদ্য রেকর্ডও করে ফেললেন তিনি।
'হার কর জিতনে-ওয়ালো কো বাজিগর কেহেতে হ্যায়'। শাহরুখ খানের সিনেমার এই বিখ্যাত ডায়লগ এখনও লোকের মুখে মুখে ঘোরে। রবিবার ওভালে ভারত-পাকিস্তান ফাইনালের দিন যেন ফের একবার এই ডায়লগের সার্থকতা প্রমাণ করলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
এদিন ভারত ৩৩৮ রান তাড়া করতে নেমে মাত্র ১৫৮ রানে গুটিয়ে গেল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে ট্রফি মাঠে ফেলে আসতে হল বিরাট কোহলির দলকে।

মাঠে যখন রানের বোঝা ঘাড়ে চাপিয়ে একের পর এক মহারথী ফিরে যাচ্ছেন ব্যর্থ হয়ে, ঠিক তখনই একমাত্র লড়াই ফিরিয়ে দিলেন হার্দিক। আর শুধু তাই নয়, ব্যক্তিগত একটি অনবদ্য রেকর্ডও করে ফেললেন তিনি। এদিন মাত্র ৩২ বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েন তিনি। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এত কম বলে অর্ধশতরানের রেকর্ড আর কারও নেই।
এদিন হার্দিক পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন। সবমিলিয়ে ৪৩ বলে ৭৬ রান করে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন। একমাত্র তিনিই কিছুটা লড়াই ফিরিয়ে দেন। বাকী আর কেউ ভারতের হয়ে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।
এর আগে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল অ্যাডাম গিলক্রিস্টের। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে লর্ডসের মাঠে মাত্র ৩৩ বলে অর্ধশতরান করেন গিলক্রিস্ট। এছাড়া এদিনের ম্যাচে মহম্মদ হাফিজ ৩৪ বলে অর্ধশতরান করে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। তবে হার্দিক মাত্র ৩২ বলে অর্ধশতরান হাঁকিয়ে গিলক্রিস্ট ও মহম্মদ হাফিজ দুজনকেই একধাপ করে পিছিয়ে দিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications