Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: চ্যাম্পিয়ন হয়েই পুস্পার স্টাইলে দিলেন জবাব! রোহিতকে হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ বিজেপির

রোহিত শর্মাকে মোটা বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়ে ছিলেন কংগ্রেস দলের মুখপাত্র শামা মহম্মদ। রোহিতের নেতৃত্বেই ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতল। এরপরই রোহিতকে হাতিয়ার করে কংগ্রেসকে জবাব দিতে সুযোগটা হাতছাড়া করল না বিজেপি।

রবিবার ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে। ভারতের জয়ের পরই কংগ্রেসকে কটাক্ষ করে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে বিজেপি। মিমের মাধ্যমে কংগ্রেসকে জবাব দিয়েছে বিজেপির আইটি সেল। কখনও রোহিতকে পুস্পার স্টাইলে দেখানো হয়েছে। কখনও আবার রোহিতকে জনপ্রিয় চরিত্রে তুলে ধরা হয়েছে। টুইটের প্রতিটি বক্তব্যেই কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।

Champions Trophy

একটি টুইটে দেখা গিয়েছে, রোহিত শর্মা পুষ্পা স্টাইলে বলছেন, আনফিট শর্মা কেয়া! সুপারহিট হে ম্যায়। অন্য একটি টুইটে বিজেপি আবার কংগ্রেসের জাতীয় মুখপাত্রের বক্তব্যের স্ক্রিনশট তুলে ধরে সেখানে লিখেছে, সাদা বলের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার রোহিত। ৮ মাসের মধ্যে রোহিতের নেতৃত্বে দুটি আইসিসি খেতাব জিতলে ভারতীয় দল। অথচ এই ক্রিকেটার কি কংগ্রেসের পক্ষ থেকে আনফিট বলা হচ্ছে।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই কংগ্রেস দলের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি ভারত অধিনায়ককে মোটা বলে উল্লেখ করেন। এমনকি দাবি করেন রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তাঁর মন্তব্য সামনে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়েছে।

শামা মহম্মদ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন খেলোয়াড়ের হিসাবে রোহিত শর্মা অনেক বেশি মোটা। ভারতের ক্রিকেট ইতিহাসে সবথেকে খারাপ অধিনায়ক। এখানেই থেমে না থেকে কংগ্রেস নেত্রী আরও বলেন, রোহিত অত্যন্ত মাঝারি মানের ক্রিকেটারড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। তাঁকে সমর্থন করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়ও।

Take a Poll

সংবাদ সংস্থা এএনআইকে সৌগত রায় বলেছিলেন, আমি কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদের বক্তব্যের সঙ্গে সহমত। একজন রাজনীতিবিদ হিসাবে নয় একজন ক্রিকেটপ্রেমী হিসাবে বলতে পারি, রোহিতে পারফরম্যান্স খুবই খারাপ। সাম্প্রতিক সময়ে একটাই শতরান করেছিলেন তারপর ২,৫,১০ করে রান করছেন। রোহিতের না দলে জায়গা পাওয়া উচিৎ না অধিনায়কত্ব করারা।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই সৌগত রায় সাংবাদ মাধ্যমের সামনে উল্টোসুর গেয়েছেন। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ বলেন, এই ম্যাচটা শেষ বল পর্যন্ত দেখেছি। খুব লড়াই করেই ভারতকে জয় পেতে হয়েছে। রোহিত শর্মা এর আগে পর পর এক একটা খেলায় ও ভাল খেলতে পারছিলেন না। তিনি যেহেতু অধিনায়ক তাই তাঁকে নিয়ে বলাটা দরকার মনে করেছিলাম। অধিনায়ক হিসাবে রোহিতের পারফর্ম করার প্রয়োজন ছিল। ফাইনাল ম্যাচে রোহিত শর্মা নিজেকে প্রমাণ করেছেন। তবে রোহিত শর্মা যদি সেঞ্চুরি করত, আমি আরও খুশি হতাম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+