Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়া বিতর্ক, রোহিতদের জার্সিতে থাকবে না আয়োজক পাকিস্তানের নাম!

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের শেষ নেই। বিগত কয়েক মাস ধরেই একের পর এক বিতর্ক চলছে। প্রথমে ভেন্যু নিয়ে বিতর্ক। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আয়োজক হিসেবে কোনও ভাবেই পাকিস্তানকে মানতে চাইছে না বিসিসিআই! সাধারণত আইসিসি ইভেন্টে আয়োজক দেশের নাম লেখা থাকে প্রত্যেক দলের জার্সিতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম?

সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে লিখতে চায় না বিসিসিআই। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। চরম ক্ষিপ্ত হয়ে উঠেছে পিসিবি। পাক ক্রিকেট বোর্ডের দাবি সব কিছুর মধ্যেই রাজনীতিকে ঢোকাচ্ছে বিসিসিআই।

নাম প্রকাশে অনিচ্ছুক পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে বিসিসিআই। আয়োজক দেশ পাকিস্তানের নামও নাকি জার্সিতে লিখবে না, যে কোনও আইসিসি ইভেন্টে আয়োজক দেশের নাম প্রত্যেক দলের জার্সিতে লেখা থাকে। আমরা বিশ্বাস করি, আইসিসি বিষয়টি দেখবেন এবং এই ক্ষেত্রে পাকিস্তানের পক্ষই নেবে।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে আগেই জানা গিয়েছিল, পিসিবি একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে , যা ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়করা উপস্থিত থাকবেন, পাশাপাশি আইসিসি ইভেন্টে ফটোশ্যুট হবে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন হবে। ফলে রোহিতকে কয়েক ঘণ্টার জন্য হলেও পাকিস্তানে যেতে হতে পারে। কিন্তু বিসিসিআই রোহিতকে পাঠাতে নারাজ। সেটা নিয়েও জটিলতা তৈরি হয়েছে।

পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, তারা( বিসিসিআই) চায় না যে তাদের অধিনায়ক (রোহিত শর্মা) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে আসুক। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না।

অনেক জটিলতা এবং আলাপ-আলোচনার পরে স্থির হয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে দুবাইতে। এমনকি ভারতীয় দল সেমিফাইনাল বা ফাইনাল খেললেও সেই ম্যাচও হবে দুবাইতে।
২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। আগামী ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত । আর তৃতীয় ম্যাচ আছে আগামী ২ মার্চ। সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ভারতের। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ খেলবে না ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+