Champions Trophy: বড় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাবর, পাক ব্যাটারকে আউট করে মজার সেলিব্রেশন পাণ্ডিয়ার

পাকিস্তান ব্যাটিংয়ের স্তম্ভ বলা হয় বাবর আজমকে। ব্যাটিং দক্ষতা এবং বেশ কিছু রেকর্ডের নিরিখে অনেক সময়ই বিরাট কোহলির সঙ্গে তুলনাও করা হয় তাঁকে। ফলে বাবরকে নিয়ে রবিবার মেগা ম্যাচে ছিল অনেক বেশি প্রত্যাশা। কিন্ত সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন পাক তারকা ব্যাটার।

রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে ২৬ বলে ২৩ রান করে পাণ্ডিয়ার বলে আউট হলেন। হার্দিকের বল তাঁর ব্যাটে লেগে ভারতীয় উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে তালুবন্দি হল। ফলে রান করার আগেই সাজঘরে ফিরে গেলেন বাবর। আর প্রতিপক্ষ দলের সেরা ব্যাটারকে আউট করে বাই বাই সেলিব্রেশন করলেন পাণ্ডিয়া।
শামি শুরুটা ভালো করতে পারেননি। কিন্তু বাবরকে আউট করেন পাক শিবিরে প্রথম ধাক্কাটা দিলেন পাণ্ডিয়াই। আগের মতো আর আগ্রাসী মেজাজে দেখা যায় না পাণ্ডিয়াকে। তিনি মাঠে শান্তই থাকেন।

অনেকবেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছেন হার্দিক। কিন্তু রবিবার বাবরকে আউট করে সুন্দর একটা সেলিব্রেশন করলেন পাণ্ডিয়া। প্রিয় জন বাইরে কোথাও গেলে যেভাবে শিশুরা টাটা বাই বাই করেন বাবরকে সেটাই দেখালেন পাণ্ডিয়া। ভারতীয় অল রাউন্ডারের সেলিব্রেশন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।


এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৪ রান করেছিলেন বাবর, কিন্তু খেলেছিলেন ৯০ বল। ফলে মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয় তাঁকে। এবার দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে ফ্লপ করলেন। সেই সঙ্গে আইসিসি ইভেন্টের ম্যাচে খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখলেন তিনি। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টের ৮টি ওডিআই ম্যাচে বাবরের রান সংখ্যা ২৪১। মাত্র একটি অর্ধশতারন আছে তাঁর। গড় ৩০.১২।

বাবর আউট হতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। মিম হচ্ছে তাঁকে নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+