Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড বয়কট করুক আফগানিস্তান ম্যাচ, ব্রিটিশ রাজনীতিবিদদের দাবি

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ফের জটিলতা। ইতিমধ্যেই হাইব্রিড মডেলে সূচি তৈরি হয়ে গিয়েছে। এবার ব্রিটিশ রাজনীতিবিদরা তুললেন বড় দাবি।

তাঁরা চাইছেন, এই টুর্নামেন্টে আফগানিস্তানের সঙ্গে দ্বৈরথ বয়কট করুক ইংল্যান্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের উপরও চাপ বাড়ানো হচ্ছে।

Champions Trophy 2025

১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদের স্বাক্ষরিত চিঠিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের দাবি তোলা হয়েছে। তালিবানি শাসনে মহিলাদের উপর নানা অত্যাচার, অধিকার খর্বের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের শাসনভার তালিবানরা দখল করার পর থেকে খেলাধুলোয় অংশ নিতে পারেন না আফগান মহিলারাও।

এরই প্রতিবাদে লাহোরে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ইসিবির বয়কট করা উচিত বলে দাবি তুলেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে সকলেরই নজর থাকবে। তবে এখনও ওই ম্যাচ নির্ধারিত সূচি মেনেই খেলা হবে বলে জানা যাচ্ছে।

আফগানিস্তানের মেয়েরা অন্য খেলাধুলোর মতোই ক্রিকেটেও অংশ নিতে পারছেন না। এই ধরনের পরিস্থিতি আইসিসির নিয়মেরও পরিপন্থী। বারবার মহিলাদের ক্রিকেট চালুর দাবি উঠলেও এখনও পরিস্থিতি বদলায়নি। তা সত্ত্বেও আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টে অংশ নিচ্ছে।

যদিও ইউকে পার্লামেন্ট থেকে সাংসদ ও রাজনীতিবিদদের ইসিবিকে চিঠি লেখা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করল। চাপের মুখে ইসিবি ইংল্যান্ডের আফগানিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। লেবার এমপি টনিয়া আন্তোনিয়াজির লেখা চিঠিতে সই রয়েছে হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসের বিভিন্ন দলের রাজনীতিবিদদের।

ইসিবি চিফ এগজিকিউটিভ রিচার্ড গৌল্ডকে লেখা চিঠিতে সাংসদ, রাজনীতিবিদরা লিখেছেন, তালিবানদের জমানায় আফগানিস্তানে নারীদের উপর যে নির্যাতন, হেনস্থা চলছে আমরা চাই ইংল্যান্ডের পুরুষ দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা এর প্রতিবাদে সরব হোন। আফগানিস্তান ম্যাচ বয়কট নিয়ে ভাবার জন্যও ইসিবিকে অনুরোধ করছি। আফগানিস্তানে যে ঘটনা ঘটছে তা মেনে নেওয়া যায় না, এই বার্তা জোরালোভাবে দেওয়া উচিত।

ইসিবির তরফে বিবৃতিতে লেখা হয়েছে, তালিবান শাসনে নারীদের যে পরিস্থিতি ইসিবি তার নিন্দা করছে। আইসিসির সংবিধানে উল্লেখ আছে সব সদস্য দেশ মহিলাদের ক্রিকেটের বিকাশে দায়বদ্ধ। সেটা হচ্ছে না ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না আফগানিস্তানের সঙ্গে। ইসিবি একা প্রতিবাদ জানানোর চেয়ে, সমষ্টিগতভাবে অন্যান্য দেশগুলিকে নিয়ে আইসিসি কোনও পদক্ষেপ করলে সমস্যা সমাধানে তা অনেক ফলপ্রসূ হবে বলে মনে করছে ইসিবি।

আফগানিস্তানের ম্যাচ বয়কটের যে দাবি উঠছে তা বাস্তবোচিত বলেও মনে করছে ইসিবি। আফগানিস্তানের তালিবান শাসকদের উপর চাপ বাড়ানোর কাজে তা ইতিবাচক হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে সমষ্টিগতভাবে প্রতিবাদ জানিয়ে কোনও পদক্ষেপ আরও জোরালো হবে, এটাই বোঝাতে চাইছে ইসিবি। উল্লেখ্য, ২০০৩ সালের বিশ্বকাপে রবার্ট মুগাবের শাসনের প্রতিবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্য়াচ খেলেনি ইংল্যান্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+