Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy 2025: দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের আগে দুশ্চিন্তায়, তারকার কভার হিসেবে ডাক পেলেন অলরাউন্ডার

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কাল দক্ষিণ আফ্রিকা খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবারের টুর্নামেন্টে অপরাজেয় প্রোটিয়ারা।

২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। টি২০ বিশ্বকাপের ফাইনালে হেরে যায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছে। তবে কালকের ম্যাচের আগে প্রোটিয়াদের চিন্তা এইডেন মার্করামের ফিটনেস নিয়ে।

Champions Trophy 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তেম্বা বাভুমা অসুস্থতার কারণে ছিলেন না। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। কিন্তু ফিল্ডিং করার সময় তিনি হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। ব্যাটিং করতেও নামেননি।

ম্যাচের পর মার্করাম জানিয়েছিলেন, চোট ঠিকই আছে। মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত। যদিও কালকের সেমিফাইনালে মার্করামের খেলা নিয়ে নিশ্চয়তা এখনও মেলেনি। আর সে কারণেই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে ডাকা হলো মার্করামের কভার হিসেবে।

আজ বিকেলে দক্ষিণ আফ্রিকার অনুশীলন রয়েছে। সেখানেই ফিটনেস টেস্ট হবে মার্করামের। তাতে উত্তীর্ণ হতে না পারলে দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী। ইতিমধ্যেই চোটের কারণে এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামসের মতো বোলারদের।

এবার মার্করামও যদি ছিটকে যান তাহলে নিশ্চিতভাবেই তা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা হবে। জানা যাচ্ছে, আজই লিন্ডে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে লাহোরে যোগ দিচ্ছেন। মার্করাম কালকের ম্য়াচ বা টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলে লিন্ডেকে সরকারিভাবে দলে নেওয়া হবে না।

লিন্ডেকে নেওয়ার পিছনে কারণও রয়েছে। যদি কাল দক্ষিণ আফ্রিকা জেতে এবং ভারত ফাইনালে ওঠে আজ, তাহলে প্রোটিয়াদের ফাইনাল খেলতে হবে দুবাইয়ে। দুবাইয়ের পিচ স্পিন সহায়ক। কেশব মহারাজ ও তাবরেজ শামসি- এই দুই বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন দক্ষিণ আফ্রিকা দলে। একাদশে থাকছেন মহারাজ। সেক্ষেত্রে লিন্ডেও আসতে পারেন ফাইনালের একাদশে।

ভারত নিউজিল্যান্ড ম্যাচের মতো আজও চার স্পিনার খেলাচ্ছে। অস্ট্রেলিয়াও একাদশে দুই স্পিনার নিয়েছে আজ, স্পেনসার জনসনকে বসিয়ে। চলতি বছর এসএ২০ জিতেছে এমআই কেপ টাউন। লিন্ডে সেই দলের হয়ে ১১ ম্যাচে ১৬১ রান করার পাশাপাশি ১১ উইকেট নেন। ব্যাটিংয়ে স্ট্রাইক রেট ১৫৩.৩৩, বোলিংয়ে ইকনমি ৬.২৯।

সম্প্রতি ওয়ান ডে চ্যালেঞ্জ ডিভিশন ওয়ানের ম্যাচে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে লিন্ডে ৫ ম্যাচে ১০৬ রান করার পাশাপাশি চার উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ইতিমধ্যেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন বাঁহাতি জোরে বোলার কোয়েনা মাফাকা। স্বস্তির খবর, অসুস্থতা কাটিয়ে ফিট হয়ে আজ থেকে অনুশীলনে নামবেন তেম্বা বাভুমা ও টনি ডি জর্জি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+