Champions Trophy 2025: ভারতকে হারাতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টার্গেট বেঁধে দিলেন পাক প্রধানমন্ত্রী শরিফ

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে পাকিস্তান দলের টার্গেট বেঁধে দিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল পাকিস্তান। শরিফ সাফ জানিয়েছেন, পাকিস্তানের আসল কাজ শুধু খেতাব জেতাই নয়, ভারতকেও হারানো।

Champions Trophy 2025

আইসিসি ইভেন্টে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম সংস্কারের পর জনসমক্ষে আনার অনুষ্ঠানে গতকাল রাতে হাজির ছিলেন শরিফ। সেখানেই তোলেন ভারত-পাক দ্বৈরথের প্রসঙ্গ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, আমাদের দল খুব ভালো। সাম্প্রতিককালে পাকিস্তান দল ভালো খেলছে। কিন্তু আসল কাজ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা এবং আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ে হারানো। গোটা দেশ পাকিস্তান দলের সঙ্গে আছে।

উল্লেখ্য, ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেবারের ম্য়াচটিও হয়েছিল দুবাইয়ে। এবার ভারত জানিয়ে দেয় পাকিস্তানে দল পাঠাবে না। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। এমনকী ফাইনালে উঠলে সেটিও দুবাইয়েই হবে।

১৯৯৬ সালে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল পাকিস্তান। তারপর এই প্রথম কোনও আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শরিফ সে কথা উল্লেখ করে বলেন, ২৯ বছর পর আমরা আইসিসি ইভেন্ট আয়োজন করছি। এটা পাকিস্তানের কাছে বড় মুহূর্ত। পাকিস্তান দল এই টুর্নামেন্টে সাফল্য পাবে বলেও আশা শরিফের। গদ্দাফি স্টেডিয়ামের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেট জগতের কর্তা থেকে রাজনীতিবিদরা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আতসবাজির প্রদর্শনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+