Champions Trophy 2025: রোহিত ও বিরাটকে নিয়ে বড় বিবৃতি গম্ভীরের, বাড়তি গুরুত্ব নয় ভারত-পাক দ্বৈরথে

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন ঘটছে, ভারতও ট্রফির দখল নিতে মুখিয়ে।

আইসিসির ইভেন্টের আগে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই মহাতারকার ফর্ম। হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য তাঁদের পাশেই রয়েছেন।

Champions Trophy 2025

বিসিসিআইয়ের নমন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসরে উপস্থিত হয়ে গৌতম গম্ভীর বলেন, রোহিত ও বিরাট- দুজনেরই ড্রেসিংরুমে প্রভূত গুরুত্ব রয়েছে। ভারতীয় ক্রিকেটকেও তাঁরা সমৃদ্ধ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁরা বড় ভূমিকা পালন করবেন।

গম্ভীরের কথায়, ভারতের হয়ে খেলার জন্য তাঁরা দুজনেই ক্ষুধার্ত। দেশের হয়ে খেলার আবেগ অপরিসীম, সব সময় সেরাটা দিতে চান। গম্ভীর আরও বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ৫০ ওভারের বিশ্বকাপের পার্থক্য রয়েছে। প্রতিটি ম্যাচই এখানে গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই নক-আউট। ফলে এতটুকু পা হড়কানোর অবকাশ নেই।

ভারতের হেড কোচের কথায়, আশা করছি আমরা ভালোভাবেই টুর্নামেন্ট শুরু করতে পারব। কারণ, টুর্নামেন্ট জিততে হলে পাঁচটি ম্যাচেই জিততে হবে। ভারত-পাকিস্তান দ্বৈরথের হাইপ নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেন, ২৩ তারিখের পাকিস্তান ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভাবনা নিয়ে আমরা যাচ্ছি না। পাঁচটি ম্যাচের প্রতিটিই সমান গুরুত্বপূর্ণ।

গম্ভীর বলেন, আমরা দুবাই যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য। কোনও একটি নির্দিষ্ট ম্যাচ জেতার জন্য নয়। তবে খেতাব জেতার পথে কোনও ম্যাচ পড়লে আমরা সেটাকে সমান গুরুত্ব দিয়েই জেতার লক্ষ্যে নামব। ভারত ও পাকিস্তান যখন মুখোমুখি হয় তখন আবেগও বেশি থাকে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অন্য ম্যাচগুলির মতোই থাকে।

ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসা করে বলেন, টি২০ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিঃস্বার্থ ও নির্ভীকভাবে খেলার ক্ষেত্রে আমরা দুজনেই একই অবস্থানে রয়েছি। তবে টি২০-সহ সব ফরম্যাটে আমাদের আরও স্মার্ট হতে হবে।

নিঃস্বার্থ ও নির্ভীক হয়ে খেলার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং তাতে ক্রিকেটারা যেভাবে মানিয়ে নিচ্ছেন তাতে খুশি গম্ভীর। তিনি বলেন, ক্রিকেটাররা অসাধারণ। তাঁদের স্কিল রয়েছে, টেম্পারামেন্ট রয়েছে। সব কিছুই রয়েছে। গত ছয় মাসে যেভাবে তাঁরা খেলছেন তা অনবদ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+