CT 2025, IND vs NZ: বিরাটের ৩০০তম ওডিআই মাঠে বসেই দেখবেন অনুষ্কা, থাকবেন দাদা বিকাশও
CT 2025, IND vs NZ: আজ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলির এটি ৩০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
এই ম্যাচে একাধিক নজিরের অপেক্ষায় রয়েছেন কোহলি। স্টেডিয়ামে থাকবেন কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ও দাদা বিকাশ।

ভারতের সপ্তম তথা বিশ্বের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওডিআই খেলতে চলেছেন কোহলি। ২০১৯ সালে শেষবার যে ক্রিকেটার নিজের ৩০০তম ওডিআই খেলেছেন তিনি হলেন ক্রিস গেইল। ভারতীয়দের মধ্যে শেষবার ৩০০তম ওডিআই খেলেছেন মহেন্দ্র সিং ধোনি।
অনুষ্কা শর্মা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও মাঠে হাজির থাকেননি। আজই প্রথমবার থাকবেন। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে যে, অনুষ্কা ও বিকাশ আজই দুবাই পৌঁছবেন। স্বাভাবিকভাবেই তাঁদের উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা জোগাবে কোহলিকে।
প্রথমে জানা গিয়েছিল, বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পরিবার ও সন্তানদের নিয়ে যাওয়ার অনুমতি দেবে না। যদিও পরে সেই অনুমতি দেওয়া হয়। ইতিমধ্যেই গ্যালারিতে দেখা গিয়েছে রোহিত শর্মা স্ত্রী রিতিকা ও কন্যাকে। এবার হাজির থাকবেন অনুষ্কা।
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য নানা বিধিনিষেধ জারি করেছে বিসিসিআই। তাতেই উল্লেখ, ৪৫ দিন বা তার বেশি দিনের সফর হলে সর্বাধিক ১৪ দিন ক্রিকেটাররা স্ত্রী বা পার্টনার এবং ১৮ বছর বয়সের কম সন্তানদের রাখতে পারবেন সফরে। তার কম দিনের হলে এই সময়সীমা সর্বাধিক সাত দিনের।
বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ওডিআই শতরান পেয়েছেন ২০২৩ সালের বিশ্বকাপে। বিশ্বকাপের সেমিফাইনালে মুম্বইয়ে কোহলি ১১৩ বলে ১১৭ রান করেছিলেন। সেই শতরানের সুবাদেই সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙেন কোহলি।
কোহলি যেদিন ৫০তম ওডিআই শতরান করেন, কিউয়িদের বিরুদ্ধে সেই ম্যাচেও ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন অনুষ্কা। ভারত-পাকিস্তান ম্যাচে বিরাট অপরাজিত শতরান হাঁকিয়ে জেতান। তবে সেদিন দুবাইয়ে হাজির ছিলেন না বিরাট-ঘরণী।
বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালের বিশ্বকাপে প্রথম সাক্ষাতে ধরমশালায় ১০৪ বলে ৯৫ রান করেছিলেন। ২০০তম ওডিআইয়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধেই শতরান করেছিলেন। আজ ৩০০তম ওডিআই ম্যাচেও শতরান পেলে ভেঙে দেবেন একঝাঁক রেকর্ড।
এদিকে, বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এক সাক্ষাৎকারে আশাপ্রকাশ করেছেন, কোহলি আরও বছর চারেক আন্তর্জাতিক খেলবেন। তিনি যা ফিট তাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর চল্লিশের কোটা পেরিয়েও কোহলি আইপিএলেও খেলা চালিয়ে যাবেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications