ভারতের হারে জমে গেল 'গ্রুপ অব ডেথ' এর লড়াই, চারটি দলের যেকেউ যেতে পারে সেমিফাইনালে
ওভালে শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গিয়েছে। আর সেইসঙ্গে ফের একবার পাকিস্তানের পর শ্রীলঙ্কা জমিয়ে দিয়েছে গ্রুপ বি-র খেলা।
শ্রীলঙ্কা ভারতকে রেকর্ড রান তাড়া করে ওভালে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে। আর সেইসঙ্গে ফের একবার জমিয়ে দিয়েছে গ্রুপ বি-র (যাকে আদতে বিশেষজ্ঞরা বলেছিলেন গ্রুপ অব ডেথ) খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আগে ছিল না। একইসঙ্গে ভারতও এর আগে কোনও আইসিসি টুর্নামেন্টে তিনশোর বেশি রান বোর্ডে তুলে হারেনি।
বুধবার পাকিস্তান বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় পেয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদের দল প্রথমে বল করে প্রোটিয়াদের ২১৯ রানের মধ্যে আটকে রাখে। এরপরে ব্যাট করতে নেমে ২৭ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১১৯ রানে পৌঁছলে সেইসময় বৃষ্টি নামে।

পরে আর ম্যাচ শুরু করা যায়নি। ডারওয়ার্থ লুইস নিয়ম মেনে সেই মুহূর্তে পাকিস্তানের ২৭ ওভারে ১০০ রান তুলতে হতো। পাকিস্তান ১১৯ রান তোলায়, পরে ব্যাট করেও নিয়মানুযায়ী ১৯ রানে জয়ী হয়।
এরপরই বৃহস্পতিবার ভারতকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা ৩২১ রান তোলেন। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ৯ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।
এর ফলে গ্রুপ বি-র চারটি দল অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান- প্রত্যেকেই ১টি করে ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে। প্রত্যেকেরই বাকী রয়েছে ১টি ম্যাচ। সেই ম্যাচে যে দল জিতবে তারাই সেমিফাইনালে যাবে।
ভারত রান রেটে সবচেয়ে এগিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। ফলে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলে সরাসরি শীর্ষে থেকেই সেমিফাইনালে চলে যাবে। যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট ভাগাভাগি হলেও রান রেটে এগিয়ে থাকায় বিরাট কোহলির দল চলে যাবে সেমিফাইনালে।












Click it and Unblock the Notifications