আইপিএল আয়োজন না করাই শ্রেয়, জানিয়েও স্বাধীনতা দিল বিদেশ মন্ত্রক

আইপিএল না আয়োজন করলেই ভাল, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যে দেশে আইপিএল আয়োজন করার কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করে না কেন্দ্রীয় সরকার। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআই ও আইপিএল কমিটিকে স্বাধীনতা দিয়েছে বিদেশ মন্ত্রক। তবে কেন্দ্রের নেতিবাচক মানসিকতায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ যে বিশ বাঁও জলে চলে গেল, তেমনটাই মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

ভয়ঙ্কর করোনা

ভয়ঙ্কর করোনা

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী প্রায় পাঁচ হাজার মানুষের মূত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। ভারতে মোট ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। দিল্লি, কর্নাটক ও মহারাষ্ট্রে করোনার প্রভাব সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইপিএল স্থগিতের দাবি

আইপিএল স্থগিতের দাবি

করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে দেশে এবছর আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টেও এব্যাপারে আবেদন দাখিল করা হয়। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কর্নাটক সরকার বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। আইপিএল বন্ধের আর্জি নিয়ে কেন্দ্রকে চিঠিও লিখেছে তারা।

বিদেশ মন্ত্রকের বক্তব্য

বিদেশ মন্ত্রকের বক্তব্য

এক সাংবাদিক সম্মেলনে দেশের বিদেশ মন্ত্রকের স্পেশাল অ্যাপোয়েন্টি দাম্মু রবিকে আইপিএলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বল টুর্নামেন্টের আয়োজক সংস্থার কোর্টে ঠেলে দেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয় বলেও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের ওই কর্তা।

বৈঠকে আইপিএল কমিটি

বৈঠকে আইপিএল কমিটি

করোনা ভাইরাসের জেরে দেশে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা ঠিক করতে শনিবার বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্ট পুরোপুরি বন্ধ না করে ফাঁকা মাঠে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। যদিও এমন আতঙ্কের মধ্যেও আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। ফাঁকা মাঠে হলেও টুর্নামেন্ট বন্ধ করতে চায় না সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+