Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অশ্বিন, অমিতের ঘূর্ণিতে বিধ্বস্ত শ্রীলঙ্কা, সঙ্গার বিদায়ী টেস্টে জয়ী ভারত

কলম্বো, ২৪ অগাস্ট : কুমার সঙ্গকারার বিদায়ী টেস্ট ম্যাচ সুখের হতে দিলেন না রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিলেন ৫ উইকেট। আর তাঁর সুবাদে পঞ্চম দিনের মধ্যাহ্ন ভোজনের বিরতির পরপরই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস।

[ভারত শ্রীলঙ্কা ম্যাচের সম্পূর্ণ স্কোরকার্ড]

বিরাট কোহলির ভারতের ৪১৩ রানের টার্গেটকে সামনে রেখে খেলতে নেমে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল অ্যাঞ্জেলো ম্যাথেউজ বাহিনী। ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

অশ্বিন, অমিতের ঘূর্ণিতে বিধ্বস্ত শ্রীলঙ্কা, টেস্ট জিতল ভারত


রবিবার অজিঙ্ক রাহানের অনবদ্য শতরানের (১২৬ রান) পরে সঙ্গাদের ৪১৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ভারত। চতুর্থ দিন খেলা শেষের সময়ে শ্রীলঙ্কার রান ছিল ৭২ রানে ২ উইকেট।

এদিন খেলা শুরু হওয়ার পরপরই ছন্দপতন। অশ্বিনের (৪২/৫) ঘূর্ণির দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন অমিত মিশ্রও (২৯/৩)। এই দুজনের দাপটেই ১৩৪ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

অধিনায়ক হিসাবে পাঁচটি ম্যাচে নেতৃত্ব দিয়ে এই প্রথম টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেলেন বিরাট কোহলি। তৃতীয় ম্যাচটি জিতলে অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জেতার স্বাদ পাবেন তিনি।

এই টেস্ট জেতার ফলে আপাতত সিরিজ ১-১ হল। আগামী ২৮ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+