লোকেশ রাহুলের নেতৃত্বে প্রথম একদিনের সিরিজ জয় ভারতের, জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সঞ্জু

এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করল ভারত। লোকেশ রাহুলের অধিনায়কত্বে এই প্রথম একদিনের সিরিজ জয়। আজ হারারেতে ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত জিতল ৫ উইকেটে। সঞ্জু স্যামসনের ছক্কায় আসে এদিনের জয়। সঞ্জু ৩৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবোয়ের ব্যাটিং ভরাডুবি

জিম্বাবোয়ের ব্যাটিং ভরাডুবি

প্রথম ম্যাচের মতো আজও টস জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লোকেশ রাহুল। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৩৮.১ ওভারে জিম্বাবোয়ে ১৬১ রানে অল আউট হয়ে যায়। সিন উইলিয়ামস ৪২, রায়ান বার্ল অপরাজিত ৩৯ এবং ইনোসেন্ট কাইয়া ও সিকান্দর রাজা দুজনেই ১৬ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। শার্দুল ঠাকুর ৭ ওভারে ৩৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও দীপক হুডা।

রান পেলেন না রাহুল

প্রথম একদিনের আন্তর্জাতিকে জিম্বাবোয়ে ৪০.৩ ওভারে ১৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর ৩০.৫ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিল ভারত। শুভমান গিল ৭২ বলে ৮২ ও শিখর ধাওয়ান ১১৩ বলে ৮১ রানে অপরাজিত থেকে ১০ উইকেটে জয় এনে দিয়েছিলেন। ফলে ব্যাট করতে পারেননি চোট সারিয়ে ওই ম্যাচে কামব্যাক করা রাহুল। এশিয়া কাপের আগে ছন্দে ফিরতে আজ তিনি ওপেন করতে নামেন ধাওয়ানের সঙ্গে। তবে ভিক্টর নিয়াউচির বলে তিনি লেগ বিফোর হন ৫ বলে ১ রান করে। শিখর ধাওয়ান ২১ বলে ৩৩ রান করেন। শুভমান গিল ৩৩ রান করেন ৩৪ বল খেলে। ঈশান কিষাণ চারে নেমে ১৩ বলে ৬ রানের বেশি করতে পারেননি।

ভারতের সহজ জয়

ভারত এদিন ১৪৬ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। সঞ্জু স্যামসন তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তিনি ছয় নম্বরে ব্য়াট করতে নেমেছিলেন। পাঁচে নেমে দীপক হুডা করেন ৩৬ বলে ২৫, তিনি তিনটি চার মেরেছেন। অক্ষর প্যাটেল ৭ বলে ৬ রানে অপরাজিত থাকেন। লুক জংউই দুটি উইকেট দখল করেন। একটি করে উইকেট পেয়েছেন তানাকা চিভাঙ্গা, ভিক্টর নিয়াউচি ও সিকান্দর রাজা।

সঞ্জু অনবদ্য

সঞ্জু এদিন দলের হয়ে সর্বাধিক রান করার পাশাপাশি উইকেটের পিছনেও দুরন্ত ছন্দে ছিলেন। তিনি তিনটি ক্যাচও ধরেন। একটি রান আউট করার পিছনেও অবদান রাখেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্যামসনের ধরা দুরন্ত ক্যাচ। যা দেখে অনেকেই বলছেন, প্রতিভা ও দক্ষতা থাকা সত্ত্বেও দলে সুযোগ পাওয়ার নিরিখে বারবারই দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে সঞ্জুকে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। জানালেন, ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে পেরে তাঁর ভালোই লাগছে। উপভোগ করেছেন উইকেটকিপিংও। তবে একচি স্টাম্পিং মিস করার আক্ষেপও রয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ককে এশিয়া কাপের দলেও রাখা হয়নি। চলতি সিরিজের শেষ ম্যাচ সোমবার। সেই ম্যাচে রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে সুযোগ দেওয়া হতে পারে। কাল বিশ্রাম নিয়ে ভালো ক্রিকেট খেলে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+