CAB: ইডেনে উদ্বোধন হল নতুন দুটি স্ট্যান্ডের, ঘরের মাঠে বিরল সম্মান পেয়ে আবেগপ্রবণ ঝুলন
বিরল সম্মান পেলেন ঝুলন গোস্বামী। ইডেন তাঁর ঘরের মাঠ। এই মাঠে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঝুলন। ঐতিহ্যের ইডেনে চিরস্থায়ী হলেন ঝুলন গোস্বামী। মঙ্গলবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝুলন গোস্বামী এবং কর্নেল এনজে নায়ারের নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন করল সিএবি।
এরআগে ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়, জগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত, পঙ্কজ রায়দের নামে স্ট্যান্ড আছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি নাম। একজন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী অন্যজন দেশের বীর সেনা অশোক চক্র ও কীর্তি চক্র প্রাপ্ত কর্নেল এনজে নায়ার। আগামী ২২ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ আছে। তার আগেই নতুন দুটি স্ট্যান্ডের উদ্বোধন করল সিএবি।

সেনার পক্ষ থেকে আগেই মিলেছিল সবুজ সংকেত। বাংলা তথা ভারতীয় ক্রিকেটে ঝুলনের অবদান অনস্বীকার্য,সেনা বাহিনীর প্রয়াত কর্নেল এনজে নায়ারের নামেও ভারতীয় সেনার গর্ব। তিনি অশোক চক্র, কীর্তি চক্র পেয়েছেন। ১৯৯৩ সালে মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হন তিনি। বীর সেনার নামও এবার চিরস্থায়ী হল ইডেনে। ক্রিকেটার এবং ক্রীড়া প্রশাসকই এতদিন স্থান পেয়েছেন ইডেনের স্ট্যান্ডে। এবার সেই তালিকায় যুক্ত হতে হলেন একজন বীর সেনাও।
এমন দিনে স্বভাবতই আবেগপ্রবণ ঝুলন। তিনি বলেন, এটা একটা বিরাট সম্মান, আমি জানি না পৃথিবীর কোন স্টেডিয়ামে কোনও মহিলা ক্রিকেটারের নাম স্ট্যান্ড আছে কিনা। হয়ত কয়েকটি স্টেডিয়ামে গেট আছে। ইডেন পৃথিবীর প্রাচীনতম স্টেডিয়াম গুলির মধ্যে একটা, সেখানে আমার নামে স্ট্যান্ড হবে কোনও দিন স্বপ্নেও ভাবিনি। আমি কৃতজ্ঞ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থেকে সমস্ত পদাধিকারী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি।
সিএবি সভাপতি বলেন, মাননীয় এনজে নায়ার এবং ঝুলন গোস্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি গর্বের সাথে ইডেনে তাঁদের নামে স্ট্যান্ডের নাম ঘোষণা করছি। এই স্মরণীয় সন্ধ্যার অংশ হতে পারা বাকি সকলের মতো আমার জন্য গর্বের বিষয়। কর্নেল এনজে নায়ারের পুত্র সিএবি সভাপতিকে সংবর্ধনাও দেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications