IPL 2024: ‘বন্ধু তোমার জন্য..’, ধোনি-কোহলির বন্ধুত্বের নতুন অধ্যায়, ঝড় উঠল নেট দুনিয়ায়
শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের বোধন হল। ম্যাচ জিতল সিএসকে, কিন্তু হৃদয় জিতে নিলেন ধোনি-কোহলি। দুই মহাতারকাই অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু আরসিবি-সিএসকে মাঠে নামলেই তাঁরাই থাকেন আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ব্যতিক্রম হল না আইপিএলের প্রথম ম্যাচেও। মাঠের লড়াইকে ছাপিয়ে বসন্তের সন্ধ্যায় বন্ধুত্বের নির্দশন আরও একবার রাখলেন কোহলি ও ধোনি। তাঁদের বন্ধুত্বের ছবি একাধিকবার ধরা পড়েছে ক্যামেরায়।
খেলার শেষে আরও একবার ধোনি ও কোহলি দারুণ এক মুহূর্তের জন্ম দেন। ধোনি ও কোহলি একে অপরকে বুকে টেনে নেন। কথা বলতে দেখা যায় দুই মহাতারকাকে। কে বলতে কিছুক্ষণ আগেই তাঁরাই একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ম্যাচ জেতার জন্য। মাঠের লড়াই শেষে বন্ধুত্বের এক নতুন অধ্যায় লিখলেন ধোনি-কোহলি জুটি।

ম্যাচ চলাকালীন যখন বিরাট ব্যাট করছিলেন এবং ধোনি কিপিং করছিলেন তখনই এক ফাঁকে ধোনির কাঁধে হাত রেখে বিরাট গল্পে মশগুল হন। পাশাপাশি ধোনিও কোমরে হাত দিয়ে জড়িয়ে ছিলেন বিরাটকে। এই ভিডিও গুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যদিও এই ম্যাচে ২১ রান করে আউট হলেন কোহলি, প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০ ইতিহাসে ১২ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি।
MS Dhoni 🤗 Virat Kohli
— IndianPremierLeague (@IPL) March 22, 2024
These two are a VIBE! ☺️#TATAIPL | #CSKvRCB | @msdhoni | @imVkohli | @ChennaiIPL | @RCBTweets pic.twitter.com/whjKAk8j0L
ধোনি ও কোহলি দুই তারকাই ইতিমধ্যে নিজ নিজ আইপিএল দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। কোহলি আগেই ফাফ ডু'প্লেসির হাতে আরসিবির নেতৃত্বের তুলে দিয়েছেন। ম্যাচের একদিন আগেই চেন্নাই দলের নেতৃত্বের বদল ঘটেছে। ধোনি অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন তুরুণ প্রজন্মের নেতা ঋতুরাজের হাতে।
আইপিএলের শুরুতেই বিরাট জয় পেয়েছে সিএসকে। চিপকে প্রথম ম্যাচে আরসিবিকে ছয় উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।
Moment of the Match ❤️
— ICT Fan (@Delphy06) March 22, 2024
Virat Kohli hugs Thala MS Dhoni from behind pic.twitter.com/hjheslQN9c
ম্যাচ শেষে আরসিবি অধিনায়ক ডুপ্লেসি বলেছেন, 'টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তে ভুল ছিল না। প্রথম ছয় ওভারের মধ্য দ্রুত উইকেট পড়ে যাওয়াই ম্যাচের গতিটা পাল্টে দিয়েছিল। কিন্তু মাঝের সারির ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। হারলেও তৃপ্তি পেয়েছি দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াতের ব্যাটিং দেখে।''












Click it and Unblock the Notifications